নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

শিল্পকারখানা সচল ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

 

 

দেশের চলমান শ্রমিক অসন্তোষ ও সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রমমন্ত্রী জানান, দেশের কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানগুলো যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সাম্প্রতিক সংঘর্ষ এবং বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান শ্রমিক আন্দোলনের বিষয়টি বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

এদিকে ডিসেম্বর মাসকে সামনে রেখে একটি মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, একটি মহল সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ধরনের অপচেষ্টা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।

তবে কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা সংগঠনের নাম উল্লেখ করেননি তিনি।

সম্প্রতি মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন শিল্পাঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে। বিশেষ করে রাজধানীর মিরপুরে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

এমন পরিস্থিতিতে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় উঠে এসেছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের শিল্পকারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সরকারের অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন শ্রমমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ

১

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র ও চ্যাপম্যান

২

লাকসামের বাইনচাটিয়া গ্রামের কুয়েত প্রবাসীর জমিনে জবরদস্তির অভিযোগ

৩

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে পোস্টের সূত্র ধরে একজন আটক, অভিযানে আরও ২০

৪

শিল্পকারখানা সচল ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

৬

টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ

৭

শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার ছক! মিরপুর-গাজীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার

৮

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আহসান হাবিব চৌধুরী সৈকত এর গণসংযোগ

৯

কুমিল্লায় দলীয় কার্যালয়ে সংঘর্ষের জের, জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

১০

হাইকোর্টের আদেশে রিহ্যাবের কার্যক্রমে বাধা কাটল, স্থগিত মন্ত্রণালয়ের নির্দেশনা

১১

জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা

১২

এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়

১৩

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের নতুন সভাপতি নুরুল ইসলাম মনি,সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর

১৪

সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট

১৫

দিনাজপুর বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

১৬

পল্লীবিদ্যুৎতায়ন বোর্ডের ঠিকাদার দের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত।

১৭

লাকসামে প্রবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

১৯

ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন

২০