নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

নওগাঁয় পুলিশের ঝটিকা মাদকবিরোধী অভিযান, ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৭

বিশেষ প্রতিনিধি: রশিদুল হক জীবন।

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় ঝটিকা মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির অভিযোগে ৩৪ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৯টা থেকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের প্রথম পর্যায়ে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর এলাকার মৃত সোলাইমান আলীর ছেলে মো. মেহরাব আলম ওরফে শরীফ (৩৫) এবং সরইল এলাকার মৃত আকবর আলীর ছেলে হামিম আলীকে (২৪) গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি লাল বালতিতে সাদা কাগজে মোড়ানো ১৪৫টি ছোট ছোট পুরিয়ার প্যাকেটে থাকা মোট ৪০০ গ্রাম গাঁজা উপস্থিত লোকজনের সামনে উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় মাদক বিক্রির ৩৪ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়।

এ ছাড়া অভিযান চলাকালে মাদক সেবন ও জনউপদ্রব সৃষ্টির অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানপাড়া এলাকার মো. শাকিল হোসেন (২৬), মঙ্গলপুর সরদারের মোড় এলাকার মো. শামীম ওরফে মজি (২১), বগুড়ার আদমদীঘি উপজেলার দেওধর নশরতপুর এলাকার মো. মতিউর রহমান (৩৫), নওগাঁর মান্দা উপজেলার কশব নামাপাড়া এলাকার মো. রিপন হোসেন (২৮) এবং রাণীনগর উপজেলার জালালাবাদ এলাকার বাসিন্দা ও বর্তমানে নওগাঁ সদর উপজেলার আরজী নওগাঁ বনানীপাড়ায় বসবাসরত মো. আলম শাহ ওরফে আসিফ (২৪)।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা পুলিশ যেকোনো মূল্যে নুনিয়াপট্টিতে মাদক বিক্রি বন্ধ করবে। এ লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

মাদকবিরোধী এ অভিযানের মাধ্যমে নওগাঁয় মাদক নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও জোরদার হলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, রূপ পরিবর্তনকারী সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

১

নওগাঁয় পুলিশের ঝটিকা মাদকবিরোধী অভিযান, ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৭

২

রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান

৩

রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

৪

ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

৭

ত্রিশালের পোড়াবাড়ি বেইলি ব্রিজের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী

৮

মোংলায় মাহিন্দ্রা-ভ্যান সংঘর্ষ: ইপিজেড থেকে ফেরার পথে সাত মাসের অন্তঃসত্ত্বা নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত ৬

৯

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন

১০

বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান

১১

জল্পনা কল্পনার অবসান বীরগঞ্জে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.

১২

রিশাদকে পেয়ে উচ্ছ্বসিত হোবার্ট

১৩

মদিনায় বৃহস্পতিবার হামলা চালানোর কথা অস্বীকার হুতির

১৪

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন

১৭

ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের

১৮

শার্শায় শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক দরিদ্র পরিবারের সদস্যরা

১৯

সড়ক দুর্ঘটনায় নিহত বিশালের জানাজা সম্পন্ন

২০