নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

ত্রিশালের পোড়াবাড়ি বেইলি ব্রিজের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী

মোঃ আব্দুল কাদেরঃস্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজের পাটাতন ক্ষয়ে যাওয়া, বিভিন্ন স্থানে লোহার পাত সরে যাওয়া এবং রেলিং ভেঙে ঝুলে থাকায় এটি এখন ঝুঁকিপূর্ণ পারাপারের পথে পরিণত হয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। তবে ব্রিজটির সংস্কারে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটি দিয়ে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও চাকরিজীবীদের পাশাপাশি অসুস্থ রোগী বহনকারী যানবাহনও এ পথ ব্যবহার করে। কিন্তু ব্রিজটির নাজুক অবস্থা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “ভারী ট্রাক ব্রিজে উঠলেই পুরো ব্রিজ কাঁপতে থাকে। এতে আমরা আতঙ্কের মধ্যে থাকি। শিশুদের একা ব্রিজ পার হতে দিতেও ভয় লাগে।”
শিক্ষার্থীরাও জানায়, প্রতিদিন আতঙ্ক নিয়ে তাদের ব্রিজ পার হতে হয়। বিকল্প পথের অভাবে ঝুঁকি থাকা সত্ত্বেও বাধ্য হয়ে এই ব্রিজ ব্যবহার করতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটির বেহাল অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান সংস্কারকাজ শুরু হয়নি। ফলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
এ অবস্থায় দ্রুত ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার, ঝুঁকিপূর্ণ অংশ মেরামত এবং দীর্ঘমেয়াদে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ব্রিজটি নিরাপদ না হওয়া পর্যন্ত ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনেরও দাবি জানিয়েছেন তাঁরা।
জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, রূপ পরিবর্তনকারী সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

১

নওগাঁয় পুলিশের ঝটিকা মাদকবিরোধী অভিযান, ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৭

২

রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান

৩

রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

৪

ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

৭

ত্রিশালের পোড়াবাড়ি বেইলি ব্রিজের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী

৮

মোংলায় মাহিন্দ্রা-ভ্যান সংঘর্ষ: ইপিজেড থেকে ফেরার পথে সাত মাসের অন্তঃসত্ত্বা নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত ৬

৯

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন

১০

বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান

১১

জল্পনা কল্পনার অবসান বীরগঞ্জে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.

১২

রিশাদকে পেয়ে উচ্ছ্বসিত হোবার্ট

১৩

মদিনায় বৃহস্পতিবার হামলা চালানোর কথা অস্বীকার হুতির

১৪

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন

১৭

ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের

১৮

শার্শায় শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক দরিদ্র পরিবারের সদস্যরা

১৯

সড়ক দুর্ঘটনায় নিহত বিশালের জানাজা সম্পন্ন

২০