নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :-বেনাপোল স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘পরিবেশগত প্রভাব নিরূপণ (EIA)’ প্রস্তুতির অংশ হিসেবে এক সুশীল সমাজ, স্থানীয় বাসিন্দা ও জমির মালিকদের সাথে গণশুনানি এবং জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) বিকেল ৪:৩০ ঘটিকায় বেনাপোল চেকপোষ্টে প্যাসেঞ্জার টার্মিনালের ২য় তলায় অবস্থিত বেনাপোল স্থলবন্দর কার্যালয়ের সভাকক্ষে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ ‘বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ’ ও ‘পরিবেশ অধিদপ্তর’ যৌথভাবে এই সভার আয়োজন করে।

​নৌ-পরিবহন মন্ত্রণালয়ের “Accelerating Transport and Trade Connectivity in Eastern South Asia (ACCESS)-Bangladesh Phase-1 (BLPA Component)” প্রকল্পের আওতায় এই জনমত যাচাই সভার আয়োজন করা হয়।
​
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মোহাম্মদ আবদুর রাজ্জাক। তিনি তাঁর বক্তব্যে বলেন, ​”বেনাপোল স্থলবন্দর দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক প্রবেশদ্বার।

এই বন্দরের আধুনিকায়ন ও আঞ্চলিক বাণিজ্য সংযোগ বৃদ্ধি করতে একসেস (ACCESS) প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উন্নয়ন কাজের পাশাপাশি পরিবেশের যেন কোনো ক্ষতি না হয় এবং স্থানীয় অধিবাসীরা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হন, সেদিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সকলের মতামত বিবেচনা করেই এই পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন চূড়ান্ত করা হবে।”

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) জনাব মোহাম্মদ রুহুল আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ আতাউর রহমান।

​কর্মকর্তারা উল্লেখ করেন, বিশ্বমানের বন্দর সুবিধা নিশ্চিতের পাশাপাশি পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন বজায় রাখাই এ সভার মূল উদ্দেশ্য।
​
​সভায় অংশগ্রহণকারী স্থানীয় জমির মালিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের বিভিন্ন মতামত ও দাবি তুলে ধরেন।

​জমির মালিকরা বলেন,
​*জমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী দ্রুত ও সঠিক বাজারমূল্যে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
*উন্নয়ন প্রকল্পের কারণে যারা বসতবাড়ি বা কৃষিজমি হারাচ্ছেন, তাদের টেকসই পুনর্বাসন এবং প্রকল্পের কাজে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জোর দাবি জানান তারা।
​
​সভায় প্রকল্প সংশ্লিষ্ট কনসালটেন্ট ও পরিবেশ বিশেষজ্ঞরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। এতে বন্দরের নিরাপত্তা বৃদ্ধি, পণ্য খালাসের সময় কমানো এবং পরিবেশগত ঝুঁকি হ্রাসের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়।

​উক্ত গণশুনানিতে বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারী, কাস্টমস প্রতিনিধি, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।ঁ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই জোসেফ, হোপ

১

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

২

সামাজিক পরিবর্তনে খেলাধুলার বিকল্প নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

৩

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

৪

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

৫

বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত

৬

অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

৭

নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

৮

৪৭৯ রানের লক্ষ্য দিয়েও জয় অধরা, আফগানদের লড়াইয়ে ড্র বাংলাদেশের টেস্ট

৯

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে একাট্টা ভারতের বিরোধীরা, মোদি সরকারকে রাহুলের কঠোর হুঁশিয়ারি

১০

মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর

১১

সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে গুলি করে হত্যা, খালে পড়ার পরও রেহাই পাননি ‘ডাকাত সর্দার’

১২

পাকিস্তানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২’-এর সফল পরীক্ষা, বাড়ল সামরিক সক্ষমতা

১৩

এলপিজির বাড়তি দাম ঠেকাতে কঠোর অবস্থানে সরকার, জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা

১৪

জন্মদিনেই প্রকাশ পাবে শাহরুখের ‘কিং’-এর টিজার!

১৫

ঢাকা–চট্টগ্রাম রেলপথে আসছে বড় পরিবর্তন, দূরত্ব কমবে ৮০ কিলোমিটার

১৬

কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের সম্মানে উত্তরা ক্লাবে নৈশভোজ

১৭

আতালের সেঞ্চুরিতে আফগানদের প্রতিরোধ, মিরাজের জোড়া আঘাতে জয়ের আশা বাংলাদেশের

১৮

রঙিন ওড়না, মেকআপ কিংবা চুল দেখা গেলেই আটক, আফগানিস্তানে তালেবানের কঠোর অভিযান

১৯

নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা

২০