নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

দিয়ামনি ই-কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করলেন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার সীমা প্রধান

বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দেশের পরিচিত সামাজিক ও প্রমোশনাল সংগঠন ‘দিয়ামনি ই-কমিউনিকেশন’ আয়োজিত বিশেষ সম্মাননা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি, সফল উদ্যোক্তা এবং গুণী গণমাধ্যমকর্মীদের উৎসাহিত করতে এই বিশেষ সম্মাননার আয়োজন করা হয়।
রাজধানীর সেগুনবাগিচার কচিকাচা মিলনায়তনে দেশবরেণ্য তারকা, বিশিষ্ট উদ্যোক্তা এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিতিতে মনোনীতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এবারের আয়োজনে সমাজ সংস্কার, জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য সেবায় বিশেষ ভূমিকা রাখায় গুরুত্ব দেওয়া হয়েছে গণমাধ্যমকর্মীদের। এরই ধারাবাহিকতায়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মহানগরে মাঠপর্যায়ের সাহসী রিপোর্টিংয়ের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস -এর দক্ষ ও প্রতিশ্রুতিশীল সিটি রিপোর্টার সীমা প্রধান।
এসময় সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় চ্যানেল এস-এর সিটি রিপোর্টার সীমা প্রধান বলেন, যেকোনো কাজের স্বীকৃতি সবসময়ই আনন্দের এবং এটি পেশাগত দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয়। মহানগরের সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর তুলে ধরার এই প্রচেষ্টাকে মূল্যায়ন করার জন্য আমি দিয়ামনি ই-কমিউনিকেশন পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আরও দায়িত্বশীল সাংবাদিকতা করার ক্ষেত্রে এই সম্মাননা আমাকে বড় অনুপ্রেরণা জোগাবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজ বিনির্মাণ ও সত্য প্রকাশে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। তাঁদের এই কাজের মূল্যায়ন আগামীতে দেশের গণমাধ্যম সেক্টরকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশিষ্টজনদের মিলনমেলার মধ্য দিয়ে শেষ হয় তারকা, উদ্যোক্তা ও সাংবাদিকদের এই চমৎকার আয়োজনটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছতে গিয়ে আটক আয়াস, অতীতের নানা ঘটনায়ও ছিলেন আলোচনায়

১

দিয়ামনি ই-কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করলেন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার সীমা প্রধান

২

বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক, বেনাপোলে শুল্ক ফাঁকির মহোৎসবে বড় বাঁধা যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা

৩

থামছে না মা ইলিশ ধরা; এখনই প্রয়োজন টেকসই পরিকল্পনা

৪

দেড় বছর আগের চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

৫

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা: গ্রেপ্তার অটোরিকশাচালক, বেরিয়ে এলো ঘটনার বিস্তারিত

৬

দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

৭

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে বড় চমক, ইমরান হাশমির ‘গানমাস্টার জি৯’

৮

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

৯

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

১০

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

১১

ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন জাহিদ’র সমর্থনে গনসংযোগ

১২

দিনাজপুর বীরগঞ্জে কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে চুরি।

১৩

দিনাজপুর জেলা এক বছর মেয়াদি তাঁতী দল জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম, সম্পাদক হাসিনুর রহমান হাসু.

১৪

বাস চালকের মেয়ের নোবেল জয় : আন্তর্জাতিক অঙ্গনে নজিরবিহীন তোলপাড়

১৫

রুকন শিক্ষা শিবির -২০২৬ । বাংলাদেশ জামায়াতে ইসলামীর শপথের কর্মীদের নিয়ে রুকন শিক্ষা শিবির

১৬

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

১৭

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে আবারও ক্ষোভ প্রকাশ ট্রাম্পের

১৮

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

১৯

দুর্গাপূজা উপলক্ষে সাভারে বিএনপি’র উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

২০