নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

সম্ভবত আফগানিস্তানও এমন কিছু কল্পনায় আনেনি। আবুধাবি টেস্টের প্রথম দিনের অর্ধেকজুড়ে আধিপত্য ছিল বাংলাদেশের। সেই দলটাই কি না ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে দিশা হারিয়ে ফেলে। ১২৪ রানে ওপেনিং জুটি ভাঙার পর দিন শেষে ৩১৭ রান তুলতেই ৮ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় দিনে আজ (শনিবার) আর ২৯ রান যোগ করতেই সাড়ে তিনশ’র আগে (৩৪৬) নাজমুল হোসেন শান্ত’র দল অলআউট হয়েছে।

শেষ দুই উইকেটে বাংলাদেশের পাওয়া ৪১ রানের মধ্যে ৩৫ রানই করেছেন নাঈম হাসান। তিনি ৬৭ বল খেলে অপরাজিত ছিলেন। অপরপ্রান্তে সঙ্গ দিতে পারলেন না কেউ। আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ সেলিম সাফি সর্বোচ্চ ৪, ইয়ামিন আহমদজাই ৩, ইসমত আলম ২ এবং কাইস আহমদ একটি উইকেট শিকার করেছেন।

এর আগে চলমান টেস্টের প্রথম দিনে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ২২১ রান। এরপর ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পড়তেই তারা পথ হারায়। শেষ ৮ উইকেটে ১২৫ রান তুলতে পেরেছে বাংলাদেশ। অর্থাৎ টেস্টের শুরুতে দুই ওপেনার যতটা দাপট দেখিয়েছেন, সেটি মিডল অর্ডার থেকে আর চালিয়ে নিতে পারেনি শান্ত’র দল।

মাত্র ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেছিলেন তানজিদ হাসান তামিম। টেস্টে দ্রুত রান তোলার দারুণ প্রদর্শনী দেখালেও সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে ইসমত আলমের বলে উইকেটরক্ষক ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আরেক ওপেনার সাদমান ইসলাম ৬৭, লিটন দাস ৫৩, মুমিনুল হক ৩৯ এবং অধিনায়ক শান্ত ২৯ রান করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

১

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

২

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

৩

ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন জাহিদ’র সমর্থনে গনসংযোগ

৪

দিনাজপুর বীরগঞ্জে কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে চুরি।

৫

দিনাজপুর জেলা এক বছর মেয়াদি তাঁতী দল জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম, সম্পাদক হাসিনুর রহমান হাসু.

৬

বাস চালকের মেয়ের নোবেল জয় : আন্তর্জাতিক অঙ্গনে নজিরবিহীন তোলপাড়

৭

রুকন শিক্ষা শিবির -২০২৬ । বাংলাদেশ জামায়াতে ইসলামীর শপথের কর্মীদের নিয়ে রুকন শিক্ষা শিবির

৮

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

৯

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে আবারও ক্ষোভ প্রকাশ ট্রাম্পের

১০

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

১১

দুর্গাপূজা উপলক্ষে সাভারে বিএনপি’র উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

১২

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ মনিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১৩

পরিকল্পনা বদলায়নি আফগানিস্তান, আহমদজাইয়ের রিভার্স সুইংয়ে চাপে বাংলাদেশ

১৪

ভিআইপি লাউঞ্জ ব্যবহারে পরিচয় গোপন, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি টুটুল

১৫

দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন

১৬

ঝিনাইদহে অসম্পূর্ণ ভাস্কর্যে ফুল দিয়ে ঝটিকা মহড়া নিষিদ্ধ ছাত্রলীগের

১৭

টঙ্গীতে মাদক বিক্রির ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

১৮

নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ জন।

১৯

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশেষ র‍্যালি

২০