মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
৮ অক্টোবর বৃহস্পতিবার রাতে বীরগঞ্জ থানাধীন ঝাড়বাড়ী-দেবীগঞ্জ সড়কের মোহনপুর ইউনিয়ন সাহেবগঞ্জ বাজার এলাকায় মোটর সাইকেল ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে বাইক চালক ঘটনাস্থলেই মারা যায়।
বিবরণে জানা যায় বীরগঞ্জ থেকে দেবীগঞ্জ গামী রাস্তায় সাহেবগঞ্জ বাজারে মোটর সাইকেল আরোহী এবং মাহেন্দ্র ট্রাক্টরের মুখামুখি দুর্ঘটনা হলে হোন্ডা চালক রাঙ্গালি পাড়ার রমেশ দেবনাথের ছেলে বিমল দেবনাথ (৩৫) সেখানেই মৃত্যুবরণ করেন।
মোটর সাইকেলের অপর দুইজন মহিলা গুরুতর আহত হয়, তাদের কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মহিলাদ্বয় হলো রাঙ্গালিপাড়ার বিমল দেবনাথের স্ত্রী দীপ্তি দেবনাথ (২৫)
মুচিবাড়ি সরকার পাড়ার রফিকুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার (২২).
খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালাচ্ছে। ঘাতক ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে গেছে, ট্রাক্টর থানা হেফাজতে নেয়া হয়েছে।
অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন