মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আফসারুন্নহারের লিখিত অভিযোগ এবং স্থানীয় জনগণের তথ্যমতে জানা যায় ৫ অক্টোবর সোমবার গাছ কর্তন করে ৬ অক্টোবর মঙ্গলবার সকালে বীরগঞ্জ উপজেলাধীন পাল্টাপুর ইউনিয়নের সনকা মৌজায় আদিবাসী ধর্মান্তরিত খ্রিস্টানরা বহুল বিতর্কিত ও বিবাদমান ১৫০ দাগের ৮৯ শতক জমির বাগানে গাছ অবৈধভাবে কেটে চোরাই পথে বিক্রি করে পালানোর সময় বাগান মালিকের পক্ষে রেজাউল ইসলাম কর্তন করা গাছগুলো আটক করে, থানায় সংবাদ ও লিখিত অভিযোগ দেন।
আদিবাসী ধর্মান্তরিত খ্রিস্টান নেতা অন্তুুনু মর্মুর নেতৃত্বে ১০/১২ জন এক দলভুক্ত কতিপয় দুষ্কৃতিকারী ব্যক্তিরা ২ লাখ টাকা মুল্যের ১০ টি গাছ কেটে বিক্রির জন্য কয়েকটি ভ্যানযোগে বীরগঞ্জ পৌরসভা আজাদ ‘স’ মিলে এনে সেগুলো কাঠ ব্যবসায়ী ও পাল্টাপুর ইউনিয়নের শরিফুল ইসলাম শরীফ মেম্বারের নিকট বিক্রি করে। কাঠগুলো ঐ মিলেই স্তূপ করা রয়েছে।
অভিযুক্ত ধর্মান্তরিত আদিবাসী খ্রিস্টান নেতা অন্তুনি মুর্মুর সাথে কথা হলে তিনি প্রথমে গাছ কর্তনের কথা অস্বীকার করে বলেন গাছগুলো বিদ্যুৎ বিভাগের লোকেরা কেটে নিতে বলেছে তারাও গাছ কেটেছে।
তবে কর্তনকৃত গাছ বিক্রয়ের বিপরীতে ব্যবসায়ীর শরিফ মেম্বারের নিকট ৫ হাজার টাকা নেয়ার কথা স্বীকার করেছেন।
বিদ্যুৎ বিভাগ পাওয়ার গ্রিড বাংলাদেশ, নীলফামারিতে কর্মরত ইঞ্জিনিয়ার অশোক সাহা মোবাইল নম্বর. 01718545102. কথা হলে তিনি গাছ কর্তনের বিষয়টি অস্বীকার করে বলেন জনস্বার্থে গনবিজ্ঞপ্তির মাধ্যমে তারা কেবলমাত্র প্রয়োজনীয় স্থানে গাছের ডালপালা কর্তন করে থাকেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন তদন্তভার এএসআই আক্তার হোসেনের উপর ন্যাস্ত করা হয়েছে এবং ইতোমধ্যে বিষয়টি তদন্ত করেছেন।
মন্তব্য করুন