নিউজ ডেস্ক
৪৮ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা

তারকাদের ব্যক্তিজীবনে সবচেয়ে বেশি কৌতূহলের জায়গাগুলোর একটি বিয়ে। প্রিয় অভিনেতা-অভিনেত্রী কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন, সম্পর্ক নিয়ে তাদের ভাবনা কী এসব জানতে বরাবরই মুখিয়ে থাকেন ভক্তরা। পর্দার বাইরের এমন ব্যক্তিগত ভাবনা যখন কোনো তারকা নিজেই জানান, তখন তা নিয়েও শুরু হয় নতুন আলোচনা। এবার বিয়ে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি জানিয়ে ভক্তদের কৌতূহল মেটালেন অভিনেত্রী কেয়া পায়েল।

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে বেশ আলোচনায় এসেছিলেন তারা। হঠাৎ এমন বার্তা দেখে অনেকেই ধারণা করেছিলেন, গোপনে হয়তো বিয়ের পিঁড়িতে বসেছেন এই জুটি। তবে পরে জানা যায়, এটি বাস্তব জীবনের কোনো ঘোষণা নয়; বরং পর্দায় তাদের নতুন গল্পের ইঙ্গিত।

এদিকে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রিমিয়ার শো দেখানো হয়। প্রিমিয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানান কেয়া পায়েল। অভিনেত্রীর কাছে বিয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাস ও পারস্পরিক সম্মান। জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে বাহ্যিক পরিচয় বা জেলার চেয়ে তিনি মানুষকেই বেশি গুরুত্ব দিতে চান।

কেয়া পায়েল বলেন, ‘সম্পর্কে সবচেয়ে বড় দরকার হলো বিশ্বাস, দুইজন মানুষের মধ্যে সম্মান। জেলা দেখে বিয়ে করবো না মানুষ দেখে বিয়ে করবো। বিয়ে নিয়ে এতো কিছু ভাবি না, শুধু এটাই ভাবি যে একজন মানুষকে চায় যাকে নিয়ে সারাটা জীবন একসাথে থাকতে পারি।’

প্রসঙ্গত, ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অধীনে নির্মিত নতুন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ আগামী ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল এই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের শুরু হয়েছে আলোচনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা

১

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

২

ফ্রান্সে স্কুল অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজপথে উত্তেজনা

৩

তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায়

৪

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

৫

আকবরের ব্যাটে হার এড়াল রংপুর, সিলেটের বিপক্ষে ড্র ময়মনসিংহের

৬

স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর

৭

বিএটি বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান হলেন মোমশাদ আলী

৮

হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাংকারে আগুন

৯

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

১০

আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে অক্ষত উ/দ্ধার, গ্রে/প্তার ২

১১

চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১২

আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে আর্শীবাদ ও সমর্থন প্রত্যাশী শ্রী রতন শীল

১৩

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নি/হত

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি

১৫

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, এমডির নির্দেশ

১৬

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে?

১৭

কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

১৮

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

১৯

যুদ্ধক্লান্ত উত্তর ইসরাইলিরা নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রতি সমর্থন পুনর্বিবেচনা করছেন

২০