নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ কী, জানালেন আরিফিন শুভ

প্রেম, বিরহ বা ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে নাটক, চলচ্চিত্র কিংবা ওয়েব ফিল্মের কোনো অভাব নেই। কিন্তু বিয়ের পর একটা যুগলের জীবনে আসলে কী ঘটে, সেই ‘বিবাহিত জীবন’ নিয়ে পর্দায় গল্প খুব একটা দেখা যায় না। সেই চিন্তা থেকেই হয়তো তরুণ নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করেছেন ‘হ্যাপিলি ম্যারিড’।  

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে বসেছিল চরকির এই নতুন অরিজিনাল ফিল্মের প্রিমিয়ার শো। সেখানেই হাজির হয়েছিলেন ঢালিউড তারকা আরিফিন শুভ, যিনি সিনেমাটিতে প্রথমবারের মতো ছোট পর্দার জনপ্রিয় মুখ কেয়া পায়েলের সঙ্গে জুটি বেঁধেছেন।

প্রিমিয়ার শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হন আরিফিন শুভ। সিনেমাটির বিষয়বস্তু যেহেতু দাম্পত্য জীবন, তাই এই তারকার কাছে প্রশ্ন রাখা হয়, বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ বা উপায় আসলে কী? হাসিমুখেই শুভ উত্তর দেন, “ম্যারিড লাইফে হ্যাপি থাকার রেসিপি হচ্ছে, প্রত্যেক সপ্তাহে একবার করে ‘হ্যাপিলি ম্যারিড’ দেখতে হবে। শুক্রবার দিন সকালবেলা উঠে এটি একবার করে দেখতে হবে, তাহলেই হ্যাপি ম্যারিড থাকতে পারবেন।”

শুভর এমন জবাবে উপস্থিত প্রায় সকলেই হেসে ওঠেন।

এছাড়া সহশিল্পী কেয়া পায়েল ও অন্যান্য কলাকুশলীদের প্রসঙ্গে তিনি জানান, ক্যামেরার পেছনের মানুষসহ পুরো টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল। সবাই মিলে অনেক কষ্ট করলেও কাজটিতে তারা বেশ আনন্দ পেয়েছেন।

দর্শকরা তাকে নিয়মিত স্ক্রিনে পাচ্ছেন না কেন, এমন প্রশ্নের জবাবে জানান, তিনি নিজে তো আর কাজের কারণ বা সুযোগ তৈরি করেন না, সুযোগ তার কাছে আসে। সামনে এমন কাজ বা কারণ যত বেশি তৈরি হবে, দর্শকরা তাকে তত বেশি পর্দায় পাবেন।

উল্লেখ্য, কিছুদিন আগে শুভ তার ভেরিফায়েড ফেসবুকে শুধু ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, যা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। অনেকে ভেবেছিলেন এটি তার ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা। তবে পরে জানা যায়, সেটি মূলত এই সিনেমারই প্রচারণার অংশ ছিল।

‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমাটির গল্প এগিয়েছে এ যুগের জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েনকে কেন্দ্র করে। গল্পের এক প্রান্তে রয়েছেন সহজ-সরল ও সৎ যুবক আনিস, যে চরিত্রে অভিনয় করেছেন শুভ। অন্যদিকে রয়েছেন উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতির চাদরে মোড়ানো তরুণী অনামিকা, যার স্বপ্ন সোশ্যাল মিডিয়ার রোমাঞ্চ আর ভার্চুয়াল জগতের রঙিন দুনিয়াকে ঘিরে। এই চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের সপ্তম এই ওয়েব ফিল্মটি আগামী ৮ অক্টোবর চরকিতে মুক্তি পেতে যাচ্ছে।

প্রিমিয়ার অনুষ্ঠানে আরিফিন শুভ ছাড়াও চরকির সিইও রেদওয়ান রনি, নির্মাতা জাহিদ প্রীতম, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, দীপা খন্দকার, অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু ও আরেফিন জিলানীসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রে/প্তার

১

রিয়াদ বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলার দাবি হুথিদের

২

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

৩

মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু

৪

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৫

বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ কী, জানালেন আরিফিন শুভ

৬

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

৭

নোবেল জয় : সাফল্যের একুশ শতক

৮

পিতা-পুত্রের নোবেল জয়ের অনন্য রেকর্ড

৯

জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১০

মামলা-কারাভোগ ও নির্যাতনের দীর্ঘ পথ পেরিয়ে উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১১

সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১২

রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৩

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৪

যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা

১৫

ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৬

বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

১৭

হোটেল শ্রমিকদের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি

১৮

ধনবাড়ীতে ৫২ (বায়ান্ন) পিস ই*-য়া*বা ট্যা/বলেটসহ ০৩ জন গ্রে/ফ/তার

১৯

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

২০