নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গিয়ে মাঠের পারফরম্যান্সে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। তার ওপর টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়াই আরেক শহরে ঘুরতে গিয়ে বিপাকে পড়ছেন তিন ক্রিকেটার। সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনকে জরিমানা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাপানের এই এশিয়ান অলিম্পিকে বাংলাদেশ প্রথম ম্যাচে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচ পণ্ড হলেও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে ওঠে লিটন দাসের দল। এরপর দুই ম্যাচে তারা পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে বাজেভাবে হেরেছে। ফলে ব্রোঞ্জ পদকও জেতায় হয়নি বাংলাদেশের।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার প্রায় দ্বিতীয় সারির দলের বিপক্ষে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানে হেরেছে পূর্ণশক্তির বাংলাদেশ। এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাইফ হাসান, তাওহীদ হৃদয়রা। তবে সেসব ছাপিয়ে এখন ভিন্ন কারণে আলোচনায় সাইফ-হৃদয়রা। তিন ক্রিকেটার এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করেছেন টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়েই।

সাইফ, হৃদয়ের সঙ্গে রিশাদও ওই তালিকায়। যা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে সাব্যস্ত হয়েছে। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্থিক শাস্তি পাচ্ছে ৩ ক্রিকেটার। প্রত্যেকের ১ লাখ থেকে ২ লাখ পর্যন্ত জরিমানা হতে যাচ্ছে। ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে ক্রিকেটারদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে

১

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

২

চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

৩

শিরোনাম: ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

৪

মনোহরগঞ্জের উওরহাওলা ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর মাহফুজ আহমেদ’র হোন্ডা শোডাউন

৫

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা: যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা

৬

ভিউ পাওয়ার আশায় খারাপ শিরোনাম হয়, মন্তব্য শেহনাজের

৭

মাঝরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা

৮

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

৯

সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি.

১০

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১১

মিষ্টি–গাজী নজরুলের আগে বিতর্কে জড়ানো এমপিদের পরিণতি কী হয়েছিল

১২

সৌদি আরব ও কাতারে বাড়তি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা পাঠিয়ে যুক্তরাষ্ট্র কী ইঙ্গিত দিচ্ছে

১৩

দিনাজপুর বীরগঞ্জে পল্লীতে ফলন্ত বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ।

১৪

খুলনায় শুরু হলো ২৮তম জাতীয় ক্রিকেট লিগ

১৫

হরমুজ প্রণালি দিয়ে সেপ্টেম্বরে এলএনজিবাহী জাহাজ চলাচল ছয় মাসের মধ্যে সর্বোচ্চ

১৬

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

১৭

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ঘরে-বাইরে নজর বিএনপির, সতর্কতামাঠপর্যায়েও

১৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

২০