নিউজ ডেস্ক
৫৪ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

‘ধামরাইয়ে মিনি স্টেডিয়াম নির্মাণ ও সারাদেশে ৪,৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করা হবে’: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

ধামরাই (ঢাকা):
ক্রীড়াচর্চার প্রসারে দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। তিনি জানিয়েছেন, খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণসহ মোট ৪,৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করা হবে এবং অচিরেই ধামরাইয়েও একটি আধুনিক খেলার মাঠ নির্মাণ করা হবে।

শুক্রবার (০২ অক্টোবর) ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কালামপুর যুবক সমিতি এই টুর্নামেন্টের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “আজকের এই বিপুল উপস্থিতিই বলে দিচ্ছে আমরা খেলাধুলাপ্রিয় একটি দেশ। খেলাধুলার মাধ্যমেই আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন আনতে চাই। দল-মত নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
তৃণমূলের ক্রীড়া অবকাঠামো জোরদারের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, “তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। খেলাধুলা আজ কেবল ঢাকাকেন্দ্রিক নয়, দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে।” এ সময় তিনি দেশের সব বিকেএসপি (BKSP)-কে স্বয়ংসম্পূর্ণ করা এবং নির্দিষ্ট গাইডলাইন মেনে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা জেলা পরিষদের প্রশাসক জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিন্টন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

১

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

২

১০২ রানেই অলআউট বাংলাদেশ, ব্রোঞ্জ-ও জুটল না কপালে

৩

‘ধামরাইয়ে মিনি স্টেডিয়াম নির্মাণ ও সারাদেশে ৪,৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করা হবে’: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

৪

এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

৫

উপন্যাসের গল্পের চরিত্রে মৌ

৬

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শুভ সূচনা

৭

জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

৮

তারকা হওয়ার স্বপ্নে নামটাই পাল্টে ফেলেন ইধিকা

৯

বরগুনার পথে বিএমএসএফ নেতৃবৃন্দ

১০

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা চাকুসহ একজন গ্রেপ্তার

১১

জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা জাফরের উদ্যোগে দুই শতাধিক বৃক্ষরোপণ

১২

মধুখালীতে শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিঠু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

১৩

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

১৪

চাঁপাইনবাবগঞ্জে জুম্মার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ

১৫

ছাদবাগানে নতুন কৌশল, অল্প জায়গাতেই গাছের নিরাপদ আশ্রয়

১৬

আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা

১৭

সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ

১৮

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটির উদ্যোগে প্রশিক্ষণার্থী শিশু-কিশোর নিয়ে ফুটবল টুর্নামেন্ট

১৯

পাকিস্তানের বিপক্ষে ফিরছেন কুশল মেন্ডিস, শ্রীলঙ্কা দলে ছয় পরিবর্তন

২০