ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন— হিমেল (২৬), মো. নাজমুল হোসেন ওরফে বাপ্পী (২৪), আল আমিন, ইমন মিয়া, কেয়া, রাশেদ (২০), মামুন মিয়া (৩৬), রতন মিয়া (৪২), মো. রাজু (২২), মো. রনি (২৩), অপূর্ব হাসান (১৭), মো. রাহাদ আহাম্মেদ (৩২), মো. রনি (২৬), মো. আকাশ হাওলাদার (২৩), শফিকুল ইসলাম (৩০), মো. ফখরুল আলম (৪০), মো. রাব্বি হোসেন (২৩), রাব্বি (২১) ও ছামিয়া (১৮)।
আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন