নিউজ ডেস্ক
৫৪ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড আজ সকালে অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার সকালে পুলিশ লাইন মাঠে এই মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালাম ও অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির,পিপিএম।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত শরীরচর্চা, পরিমিত ও সুষম খাবার গ্রহণ এবং স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ কমিশনার বলেন, ‘সকল অফিসার ও ফোর্সের প্রতি জাস্টিস নিশ্চিত করা হবে। ভালো কাজের জন্য পুরস্কার এবং দায়িত্ব পালনে নিয়মবহির্ভূত কাজের জন্য শাস্তি-দুটিই নিশ্চিত করা হবে।’ জনগণের দোরগোড়ায় মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দিতে সততা, আন্তরিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, ‘প্যারেড শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একজন পুলিশ সদস্যের ফিজিক্যাল ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং শৃঙ্খলাবোধের প্রতীক। সৌভাগ্যের বিষয়, প্যারেড শারীরিক ফিটনেস ধরে রাখারও সুযোগ তৈরি করে।’

মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শাহমখদুম অপরাধ বিভাগের সহকারী পুলিশ কমিশনার প্রণব দাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে মো. মনিরুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার), উপ পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, উপ পুলিশ কমিশনার (ডিবি) মো. দেলোয়ার হোসেনসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই কার্গো এলএনজি আনছে সরকার

স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় : মীর শাহে আলম

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল: নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

আনন্দবাজারের ‘শেখ হাসিনা প্রীতি’ এবং ভারতীয় গণমাধ্যমের পক্ষপাতিত্ব: একটি নির্মোহ বিশ্লেষণ

সত্য খুঁজে বের করা ও তা রক্ষা করাই সাংবাদিকের প্রধান কাজ : কাদের গনি চৌধুরী

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ভিয়েতনাম জাতের কালো ধান চাষে সফল এক যুবক

১০

গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত

১১

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে ডেলসি রদ্রিগেজের বৈঠক: হোয়াইট হাউস

১২

কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ নারী দল

১৩

রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ১১.৬ শতাংশ

১৪

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১

১৫

এপিএল খেলতে নিবন্ধন করেছেন তাসকিন

১৬

ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুমকির মাঝেই নতুন আলোচনার আভাস দিলেন ট্রাম্প

১৭

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল

১৮

হারানো পাসপোর্ট দ্বিতীয়বার পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা

১৯

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

২০