নিউজ ডেস্ক
৩৯ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
নিষিদ্ধ সংগঠন কর্তৃক সন্ত্রাসী কার্যাকলাপের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্হায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ জুয়েলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,মমিনুল হক কালারচান,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুহেল মিয়া,যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু,সদস্য সচিব এড. দিপংঙ্কর বণিক সুজিত,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন,সদস্য সচিব মহিন মিয়া,আলম মিয়া ও সাদিকসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা।

বক্তবারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে রেখে ভারতে পলায়ন করেছে। সেখান থেকে তারেক রহমানের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে জ্বালাও পোড়াও করছে। গুপ্ত একটি সংগঠন তাদের সাথে আতাত করছে বলে অভিযোগ করছেন বক্তারা। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সব সময় সরকারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনশিন জাপান’ ঢাকা অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে ভালভার্দে

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ইউরিয়া আমদানির ২ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির

১০

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

১১

দুই কার্গো এলএনজি আনছে সরকার

১২

স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় : মীর শাহে আলম

১৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

১৫

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

১৬

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল: নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

১৭

আনন্দবাজারের ‘শেখ হাসিনা প্রীতি’ এবং ভারতীয় গণমাধ্যমের পক্ষপাতিত্ব: একটি নির্মোহ বিশ্লেষণ

১৮

সত্য খুঁজে বের করা ও তা রক্ষা করাই সাংবাদিকের প্রধান কাজ : কাদের গনি চৌধুরী

১৯

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

২০