নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

বোলারদের হাত ধরে সেমিফাইনালে বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গতরাতে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৩৪ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমির টিকিট পায় বাংলাদেশ। আগামীকাল সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ইনিংসে তৃতীয় বলে ওপেনার দিলারা আক্তারকে হারায় বাংলাদেশ। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে ৩ রানের বেশি করতে পারেননি সোবহানা মোস্তারি।

৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে জুয়াইরিয়া ফেরদৌসের সাথে ২৯ ও চতুর্থ উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ১৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

জুয়াইরিয়া ১৬ ও জ্যোতি ২৩ রানে আউট হওয়ার পর বিপদে পড়ে বাংলাদেশ। দুই মিডল অর্ডার ব্যাটার স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন গোল্ডেন ডাক মারলে ৫৫ রানে ষষ্ঠ উইকেট হারায় টাইগ্রেসরা।

সপ্তম উইকেটে ৪৩ বলে ৪২ রানের জুটিতে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন শারমিন ও নাহিদা আক্তার। দলীয় ৯৭ রানে সাজঘরে ফেরেন শারমিন। দলের পক্ষে ৩টি চারে ৩১ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন তিনি। নাহিদা ১৬ ও রাবেয়া খান ৩ রানে অপরাজিত থাকেন। বল হাতে আরব আমিরাতের সুরক্ষা কোটি ১১ রানে ৩ উইকেট নেন।

জবাব দিতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে ৩৮ রানে ৫ উইকেট হারায় আরব আমিরাত। শুরুর ধাক্কা সামলে উঠতে না পারলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ৬৯ রানে থামে আরব আমিরাতের ইনিংস। দলের পক্ষে দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হন। সর্বোচ্চ ১৮ রান করেন হিনা হোটচান্দানি।

১৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার লেগ স্পিনার রাবেয়া খান। এছাড়া মারুফা আক্তার-নাহিদা আক্তার ২টি করে এবং সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নাহিদা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর বিদ্রোহে সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস : স্বরাষ্ট্রমন্ত্রী

বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি

গেন্ডারিয়ায় মাদক নিয়ে গোলাগুলিতে ৩ পথচারী আহত: দুই পিস্তল ও পুলিশের লুণ্ঠিত গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

ধনবাড়ীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

পাকিস্তানকে অলআউট করে প্রথম দিনই লিড ইংল্যান্ডের

কিমের পর কে? উত্তর কোরিয়ার ‘পেকতু’ রাজবংশে নতুন রহস্যের জাল

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবে না কোনো প্রতিনিধিও

পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, উপকৃত হাজারো কৃষক

১০

সুন্দরবনের বনদস্যু নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ​বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ ১২ ডা/কাতের আত্মসমর্পণ

১১

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

১২

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

১৩

প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ

১৪

হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

১৫

এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে ফের ভোগান্তি

১৬

নবীনগরে অ/বৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা,পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট

১৭

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

১৮

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

১৯

শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২০