নিউজ ডেস্ক
৫৮ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

হালান্ডের জোড়া গোলে শুভ সূচনা ম্যান সিটির

আর্লিং হালান্ডের জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে শুভ সূচনা করেছে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটি।

গতরাতে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ম্যান সিটি ২-০ গোলে হারিয়েছে পর্তুগিজ ফুটবল ক্লাব পোর্তোকে। ম্যাচে দুই গোল করেছেন হালান্ড।

পোর্তোর মাঠ এস্তাদিও দো দ্রাগাওয়েতে শুরু থেকেই বল দখলে নেয় ম্যানচেষ্টার সিটি। ২১ মিনিটে প্রথম গোলের ভালো সুযোগ পায় ম্যান সিটি। ফিল ফোডেনের ক্রস থেকে হালান্ডের দুর্দান্ত শট দারুণভাবে প্রতিহত করেন পোর্তোর গোলরক্ষক দিয়েগো কস্তা।

৩২ মিনিটে আবার সিটির সামনে বাঁধা হয়ে দাঁড়ান কস্তা। বক্সের ভেতর থেকে হালান্ডের জোরালোর শট আটকে দেন তিনি। শেষ পর্যন্ত গোলশূন্য শেস হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের দেখা পায় ম্যানচেস্টার সিটি। ৪৭ মিনিটে রায়ান শেরকির পাস থেকে বল পান এনজো ফার্নান্দেজ। পোর্তোর বক্সের ভেতরে থাকা হালান্ডকে ক্রস করেন ফার্নান্দেজ। সেই ক্রস থেকে হেডে বল জালে পাঠান নরওয়ের হালান্ড। ১-০ গোলে এগিয়ে যায় ম্যান সিটি।

পিছিয়ে পড়ে ম্যাচে সমতা আনতে আক্রমণ শানায় পোর্তো। ৫৪ মিনিটে কর্নার থেকে আলবের্তো কস্তার হেড করা বলে গোল করতে ব্যর্থ হন ডিফেন্ডার নিহুয়ান পেরেজ। ৬২ মিনিটে কস্তার যোগান দেওয়া বল থেকে পোর্তোর মিডফিল্ডার অ্যালান ভারেলার শট ম্যান সিটির বার ঘেষে চলে যায়।

ম্যাচের ইনজুরি সময়ে ম্যান সিটিকে দ্বিতীয় গোলের স্বাদ দেন হালান্ড। রায়ান আইত-নুরির পাস থেকে নিচু শটে গোল করেন হালান্ড। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।

ম্যান সিটির হয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ৩৬ গোল করেছেন হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির হয়ে সর্বোচ্চ গোল করা আর্জেন্টিনার সার্জিও আগুয়েরোর রেকর্ড স্পর্শ করলেন তিনি। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগ প্রতিযোগিতায় ৫৯ ম্যাচে ৫৯টি গোল আছে হালান্ডের।

সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যান সিটির হয়ে ১৬৭ গোল করেছেন হালান্ড। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে উঠেছেন তিনি।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়ায়। হালান্ডকে বাজেভাবে পাবলো রোসারিও ট্যাকল করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। হলুদ কার্ড দেখেন হালান্ড ও রোসারিও উভয়েই। একই ঘটনায় মাঠের বাইরে থেকে হলুদ কার্ড দেখতে হয়েছে পোর্তোর কোচ ফ্রান্সেসকো ফারিওলিওকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

বার্সায় আসার আগে আর্সেনালে খারাপ অভিজ্ঞতা হয়েছিল ব্রাজিল ফরোয়ার্ডের

হালান্ডের জোড়া গোলে শুভ সূচনা ম্যান সিটির

বোলারদের হাত ধরে সেমিফাইনালে বাংলাদেশ

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

লজ্জা’য় বাঁধন-ফারিয়া

দেবের পথ ধরলেন শুভশ্রী!

বিগ ব্যাশ লিগে বেসরকারিকরণের পথে ক্রিকেট অস্ট্রেলিয়া: চরম ক্ষোভ ও বিতর্কের মুখে ঐতিহাসিক সিদ্ধান্ত

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিন মুজুরের মানববন্ধন

১০

টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

১১

ভোলায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক

১৩

মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৫

দক্ষিণখানে অ/স্ত্র, গু/লি ও ম্যাগাজিনসহ ৪ শীর্ষ স/ন্ত্রা/সী গ্রে/প্তার

১৬

আশুলিয়ায় আলোচিত ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে রহস্য উদঘাটন, মূল ঘাতক গ্রেফতার ও স্বীকারোক্তি

১৭

মনোহরগঞ্জ উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসারর যোগদান

১৮

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

১৯

ইউক্রেন-মলদোভা সীমান্তে রুশ হামলায় বেসামরিক নাগরিক নিহত

২০