নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮ জন

জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা।

গতরাতে টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ৪৮ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। টুর্নামেন্ট আরেক দল স্বাগতিক নামিবিয়া। লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা।

উইন্ডহুকে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৪৭ বলে ৮৪ রান যোগ করেন প্রোটিয়া দুই ওপেনার কনর এস্তেহেইজেন ও জর্ডান হারমান। ৩ চার ও ২ ছক্কায় এস্তেহেইজেন ২৩ বলে ৩২ রানে আউট হলেও টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন হারমান। ৮ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৫৩ রানে আউট হন হারমান।

এরপর ডেওয়াল্ড ব্রেভিস ২৩ বলে ৩২, টনি ডি জর্জি ১৭ ও রুবিন হারমান ১৬ বলে ২৭ রানের সুবাদে বড় সংগ্রহের ভিত পায় দক্ষিণ আফ্রিকা।

শেষ দিকে ডুয়ান জানসেনের ১৪ বলে ৪টি চারে ২৩ রানের ক্যামিও ইনিংসের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের নিউম্যান নিমহুরি ও ব্রাড ইভান্স ২টি করে উইকেট নেন।

জবাবে দক্ষিণ আফ্রিকা পেসারদের তোপে ২৫ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই খাদের কিনারায় পড়ে যায় জিম্বাবুয়ে।

এরপর মিডল অর্ডার ব্যাটাররাও সুবিধা করতে না পারলে দলীয় ৮১ রানেই ৮ উইকেট পতনে বড় হারে মুখে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। তবে আট নম্বরে নামা ইভান্সের ৩১ বলে ৪টি করে চার-ছক্কায় সাজানো অনবদ্য ৫৬ রানের সুবাদে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১৫৭ রানে গুটিয়ে যায় তারা।

দক্ষিণ আফ্রিকার ডুয়ান জানসেন ও বিয়র্ন ফরচুন ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান এবং টুর্নামেন্ট সেরা হন একই দেশের  ব্রেভিস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর বিদ্রোহে সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস : স্বরাষ্ট্রমন্ত্রী

বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি

গেন্ডারিয়ায় মাদক নিয়ে গোলাগুলিতে ৩ পথচারী আহত: দুই পিস্তল ও পুলিশের লুণ্ঠিত গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

ধনবাড়ীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

পাকিস্তানকে অলআউট করে প্রথম দিনই লিড ইংল্যান্ডের

কিমের পর কে? উত্তর কোরিয়ার ‘পেকতু’ রাজবংশে নতুন রহস্যের জাল

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবে না কোনো প্রতিনিধিও

পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, উপকৃত হাজারো কৃষক

১০

সুন্দরবনের বনদস্যু নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ​বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ ১২ ডা/কাতের আত্মসমর্পণ

১১

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

১২

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

১৩

প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ

১৪

হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

১৫

এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে ফের ভোগান্তি

১৬

নবীনগরে অ/বৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা,পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট

১৭

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

১৮

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

১৯

শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২০