নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

৩২ কোটি ৭২ লাখ টাকার মাদক ধ্বংস করলো ৬০ বিজিবি

সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

 

​সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধ ও চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন প্রায় ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে।

 

​আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কুমিল্লাস্থ বিজিবির ১০ ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

 

​বিজিবি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানগুলোতে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য হলো:

​গাঁজা: ১৭ হাজার ৩১১ কেজি

​ইয়াবা ট্যাবলেট: ১ লাখ ৩৫ হাজার ১৮৫ পিস

​ভারতীয় হুইস্কি: ৪০ হাজার ৯৬৪ বোতল

​এসকাফ সিরাপ: ২৫ হাজার ২৭ বোতল

​ফেনসিডিল: ১০ হাজার ২৯৪ বোতল

​বিয়ার: ৯ হাজার ১৪৫ ক্যান/বোতল

​সিগারেট: ৩০ হাজার ৫০ প্যাকেট

 

​এ ছাড়াও বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকজাত ট্যাবলেট ও নেশাজাতীয় ইনজেকশন ধ্বংস করা হয়েছে।

 

​মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সরাইল রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।

​প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, “মাদকাসক্তি তরুণ প্রজন্মের মেধা, স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। এটি ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ।

 

সীমান্ত ব্যবহার করে অসাধু চক্র যাতে দেশে মাদক প্রবেশ করাতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

​তিনি আরও বলেন, মাদকমুক্ত দেশ গড়তে সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য।

​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক

আলোচিত ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক অভিযুক্ত মকবুল আটক

৩২ কোটি ৭২ লাখ টাকার মাদক ধ্বংস করলো ৬০ বিজিবি

মাছিমনগরে গৃহবধূ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার

মাছিমনগরে গৃহবধূ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার

গাজীপুরে ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ কাভার্ড ভ্যান

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বিয়ের ১০ দিন পর প্রাণ গেল সৌদি প্রবাসীর, আহত স্ত্রী

কালীগঞ্জে বিধবার সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষে একক বক্তৃতা ও গবেষণা সেমিনার অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা যাবে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে

১০

বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন গবেষণাকে যুগোপযোগী ও জলবায়ু-সহনশীল প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বারোপ

১১

শাহজালালের তৃতীয় টার্মিনালের ওআরএটি প্রক্রিয়ার জন্য জাপানি এসডব্লিউজি’র দরপত্র জমা জরুরি

১২

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

১৩

জাতীয় দলের অস্ট্রেলিয়া সফর: চোটের চিকিৎসায় মেলবোর্ন যাচ্ছেন তাসকিন ও নাহিদ

১৪

টাংগাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ।

১৫

আকস্মিক বন্যার ঝুঁকি মোকাবিলায় হাওরাঞ্চলের কৃষকদের জন্য আশার আলো ব্রি’র নতুন ধান ‘ব্রি ধান-১১৮’

১৬

ফেনীতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

১৭

চোট পেয়ে হাসপাতালে জুনিয়র এনটিআর, ৬-৮ সপ্তাহের বিশাাম নির্দেশ

১৮

চামড়ার বর্জ্য থেকে প্রোটিন ফিলার, জেলাটিন ও কোলাজেন উৎপাদনের উদ্যোগ

১৯

দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

২০