নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

শাহজালালের তৃতীয় টার্মিনালের ওআরএটি প্রক্রিয়ার জন্য জাপানি এসডব্লিউজি’র দরপত্র জমা জরুরি

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে ‘অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার’ (ওআরএটি) প্রক্রিয়া শুরু করতে জাপানি স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপকে (এসডব্লিউজি) আগামী মাসেই দরপত্র জমা দিতে বলেছে সরকার।

আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইউনো ইয়োশিমাসার এক বৈঠকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বৈঠকে আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, উদ্বোধনের নির্ধারিত সময়সীমার মধ্যেই সরকার প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করবে।

১৬ ডিসেম্বরকে সম্ভাব্য উদ্বোধনের তারিখ ধরে তৃতীয় টার্মিনাল চালু করার প্রস্তুতির অংশ হিসেবে দ্রুততম সময়ে ওআরএটি প্রক্রিয়া শুরু করার ওপর জোর দেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, ওআরএটি কার্যক্রম শুরুর পথ সুগম করতে জাপানি এসডব্লিউজি কর্তৃক যথাসময়ে দরপত্র জমা দেওয়া অত্যন্ত জরুরি।

এ সময় জাপানকে বাংলাদেশের অন্যতম পুরোনো ও সবচেয়ে নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে বর্ণনা করে প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপানি কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন।

নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার ক্ষেত্রে তিনি জাপানের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের অবকাঠামো ও উন্নয়নে জাপানের অবদান নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ও জাপানের মধ্যকার সহযোগিতা আরও জোরদার হবে এবং শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পসহ চলমান উদ্যোগে জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ইয়োশিমাসা।

বৈঠক শেষে আফরোজা খানম ও রশিদুজ্জামান মিল্লাত ঢাকা-নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় শুরু হওয়া উপলক্ষে স্মারক হিসেবে ইয়োশিমাসার হাতে বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের একটি মডেল তুলে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষে একক বক্তৃতা ও গবেষণা সেমিনার অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা যাবে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে

বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন গবেষণাকে যুগোপযোগী ও জলবায়ু-সহনশীল প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বারোপ

শাহজালালের তৃতীয় টার্মিনালের ওআরএটি প্রক্রিয়ার জন্য জাপানি এসডব্লিউজি’র দরপত্র জমা জরুরি

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

জাতীয় দলের অস্ট্রেলিয়া সফর: চোটের চিকিৎসায় মেলবোর্ন যাচ্ছেন তাসকিন ও নাহিদ

টাংগাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ।

আকস্মিক বন্যার ঝুঁকি মোকাবিলায় হাওরাঞ্চলের কৃষকদের জন্য আশার আলো ব্রি’র নতুন ধান ‘ব্রি ধান-১১৮’

ফেনীতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

চোট পেয়ে হাসপাতালে জুনিয়র এনটিআর, ৬-৮ সপ্তাহের বিশাাম নির্দেশ

১০

চামড়ার বর্জ্য থেকে প্রোটিন ফিলার, জেলাটিন ও কোলাজেন উৎপাদনের উদ্যোগ

১১

দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

১২

চিফ হুইপ নূরুল ইসলামের যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ

১৩

খুলনার দাকোপে ভুয়া সাংবাদিক আটক, উদ্ধার ভুয়া আইডি কার্ড ও বুম

১৪

নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান!

১৫

আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল!

১৬

সতর্কতা সত্ত্বেও রানাকে না পাওয়ার আফসোস, তবুও অস্ট্রেলিয়ায় তাসকিন শরিফুলদের পেস অ্যাটাকে আস্থা বাশারের

১৭

ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ, মুম্বাইয়ের নারী ও তিন শিশু উদ্ধার

১৮

দিনাজপুর বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ৩ সহযোগী গ্রেফতার।

২০