নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষে একক বক্তৃতা ও গবেষণা সেমিনার অনুষ্ঠিত

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে
নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার।
বক্তব্যের শুরুতেই তিনি জুলাই আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, কাজী নজরুল ইসলামকে ঘিরে নানা সময় বিভিন্ন ভুল তথ্য ও কল্পকাহিনি প্রচার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, নজরুল কখনো রুটির দোকানে বেলনা দিয়ে রুটি তৈরি করেননি; বরং একটি বেকারিতে বনরুটি ও পাউরুটি তৈরির কাজে নিয়োজিত ছিলেন।
তিনি আরও বলেন, কবি নজরুল ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। সাহিত্য, সংগীত, খেলাধুলাসহ নানা ক্ষেত্রে তাঁর ছিল অসামান্য প্রতিভা। দারোগা রফিজউল্লাহর উদ্যোগেই নজরুল ত্রিশালের মাটিতে এসেছিলেন। তাই তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনার নাম রফিজউল্লাহর নামে নামকরণের দাবি জানান তিনি।
আবদুল হাই শিকদার বলেন, বাংলাদেশের সঙ্গে নজরুলের সম্পর্ক আত্মার সঙ্গে দেহের সম্পর্কের মতোই গভীর। নজরুলের প্রতিটি শব্দ অন্যায়, শোষণ ও ঔপনিবেশিকতার বিরুদ্ধে সংগ্রামের আহ্বান বহন করে। তিনি ছিলেন গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ এবং অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রতীক। নজরুলচর্চা বিস্তারের মাধ্যমে একটি মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, প্রতিটি বাঙালির হৃদয়ে নজরুলচেতনা বিশেষভাবে স্থান করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন, স্থাপনা ও যানবাহনের নামকরণেও নজরুলের সৃষ্টিকর্মের প্রতিফলন রয়েছে। তবে কেবল নাম জানাই যথেষ্ট নয়; তাঁর সাহিত্য ও দর্শনের গভীরে প্রবেশ করে সেই চেতনা ধারণ করতে হবে। তিনি বলেন, নজরুলের প্রতিটি সৃষ্টির শিরোনামই যেন শক্তিশালী প্রতিবাদের প্রতীক। তাঁর রচনাগুলো বিশ্বব্যাপী বিভিন্ন ভাষায় অনূদিত হলে আন্তর্জাতিক অঙ্গনেও আরও ব্যাপক স্বীকৃতি অর্জন করতেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন) এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।
পরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর অর্থায়নে ২০২৪-২০২৫ অর্থবছরের গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের ৩৮টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। গবেষণা প্রকল্প মূল্যায়ন করেন নজরুল গবেষক প্রফেসর ড. রশিদুন নবী এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও নজরুল গবেষক প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষে একক বক্তৃতা ও গবেষণা সেমিনার অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা যাবে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে

বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন গবেষণাকে যুগোপযোগী ও জলবায়ু-সহনশীল প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বারোপ

শাহজালালের তৃতীয় টার্মিনালের ওআরএটি প্রক্রিয়ার জন্য জাপানি এসডব্লিউজি’র দরপত্র জমা জরুরি

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

জাতীয় দলের অস্ট্রেলিয়া সফর: চোটের চিকিৎসায় মেলবোর্ন যাচ্ছেন তাসকিন ও নাহিদ

টাংগাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ।

আকস্মিক বন্যার ঝুঁকি মোকাবিলায় হাওরাঞ্চলের কৃষকদের জন্য আশার আলো ব্রি’র নতুন ধান ‘ব্রি ধান-১১৮’

ফেনীতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

চোট পেয়ে হাসপাতালে জুনিয়র এনটিআর, ৬-৮ সপ্তাহের বিশাাম নির্দেশ

১০

চামড়ার বর্জ্য থেকে প্রোটিন ফিলার, জেলাটিন ও কোলাজেন উৎপাদনের উদ্যোগ

১১

দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

১২

চিফ হুইপ নূরুল ইসলামের যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ

১৩

খুলনার দাকোপে ভুয়া সাংবাদিক আটক, উদ্ধার ভুয়া আইডি কার্ড ও বুম

১৪

নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান!

১৫

আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল!

১৬

সতর্কতা সত্ত্বেও রানাকে না পাওয়ার আফসোস, তবুও অস্ট্রেলিয়ায় তাসকিন শরিফুলদের পেস অ্যাটাকে আস্থা বাশারের

১৭

ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ, মুম্বাইয়ের নারী ও তিন শিশু উদ্ধার

১৮

দিনাজপুর বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ৩ সহযোগী গ্রেফতার।

২০