নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন গবেষণাকে যুগোপযোগী ও জলবায়ু-সহনশীল প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বারোপ

মোঃ নাসির উদ্দিন
গাজীপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর উদ্যোগে কৃষি গবেষণা কার্যক্রমকে আরও যুগোপযোগী ও সমন্বিত করার লক্ষ্যে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় এবং বারির অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় গাজীপুরে বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (GAU), জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (NATA), সিড সার্টিফিকেশন এজেন্সি (SCA) এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী ও গবেষকরা অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্দেশ্য ছিল ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত গবেষণা কর্মসূচির মূল্যায়ন, অর্জিত অভিজ্ঞতা পর্যালোচনা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নতুন গবেষণা কর্মসূচি প্রণয়ন।
অনুষ্ঠানে জানানো হয়, বারির বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৮১টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধী ও প্রতিকূল পরিবেশ উপযোগী জাত এবং ৬৯২টি অন্যান্য উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। মোট ১,৩৭৩টি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশে তেলবীজ, ডাল, আলু, সবজি, মসলা ও ফলের উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এসব প্রযুক্তির কার্যকারিতা মূল্যায়ন এবং দেশের বর্তমান চাহিদা অনুযায়ী নতুন প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ আমিন উর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সময়ের প্রয়োজন অনুযায়ী বিজ্ঞানীদের গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিকূল আবহাওয়া উপযোগী নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। কর্মশালার শুরুতে বারির গবেষণা কার্যক্রম ও সাফল্যের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা পরিচালক ড. ফারুক আহমেদ।
এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি. কে. এম. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক মো. সাইফুল আজম খান এবং সিড সার্টিফিকেশন এজেন্সির পরিচালক ড. মো. সাইফুল আলম।
মতবিনিময় সভায় বক্তারা দেশের কৃষি গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারির প্রশিক্ষণ ও যোগাযোগ পরিচালক ড. রেশমা সুলতানা, পরিকল্পনা ও মূল্যায়ন পরিচালক ড. হাবিব মোহাম্মদ নাসের, কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্ত, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. কাওছার উদ্দিন আহাম্মদসহ কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি এবং বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজ্ঞানীরা।
কর্মশালার সমাপনী পর্বে বারির সেবা ও সরবরাহ পরিচালক ড. মো. মোশাররফ হোসেন মোল্লা অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে গবেষণার ফল মাঠপর্যায়ে দ্রুত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষে একক বক্তৃতা ও গবেষণা সেমিনার অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা যাবে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে

বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন গবেষণাকে যুগোপযোগী ও জলবায়ু-সহনশীল প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বারোপ

শাহজালালের তৃতীয় টার্মিনালের ওআরএটি প্রক্রিয়ার জন্য জাপানি এসডব্লিউজি’র দরপত্র জমা জরুরি

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

জাতীয় দলের অস্ট্রেলিয়া সফর: চোটের চিকিৎসায় মেলবোর্ন যাচ্ছেন তাসকিন ও নাহিদ

টাংগাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ।

আকস্মিক বন্যার ঝুঁকি মোকাবিলায় হাওরাঞ্চলের কৃষকদের জন্য আশার আলো ব্রি’র নতুন ধান ‘ব্রি ধান-১১৮’

ফেনীতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

চোট পেয়ে হাসপাতালে জুনিয়র এনটিআর, ৬-৮ সপ্তাহের বিশাাম নির্দেশ

১০

চামড়ার বর্জ্য থেকে প্রোটিন ফিলার, জেলাটিন ও কোলাজেন উৎপাদনের উদ্যোগ

১১

দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

১২

চিফ হুইপ নূরুল ইসলামের যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ

১৩

খুলনার দাকোপে ভুয়া সাংবাদিক আটক, উদ্ধার ভুয়া আইডি কার্ড ও বুম

১৪

নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান!

১৫

আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল!

১৬

সতর্কতা সত্ত্বেও রানাকে না পাওয়ার আফসোস, তবুও অস্ট্রেলিয়ায় তাসকিন শরিফুলদের পেস অ্যাটাকে আস্থা বাশারের

১৭

ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ, মুম্বাইয়ের নারী ও তিন শিশু উদ্ধার

১৮

দিনাজপুর বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ৩ সহযোগী গ্রেফতার।

২০