মোঃ জাকির খান, টাংগাইল
কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে,
এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের তত্ত্বাবধানে আমন/২০২৬ মৌসুমে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার সকাল ১১ টা। উপকরণ বিতরণ কার্যক্রমের আওতায় কৃষকদের মাঝে সার, কীটনাশক ও সাইনবোর্ড ও ৬৫ জন কৃষককের মাঝে সার বিতরণ করা হয়।
এ কার্যক্রমের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন ড. মসউদ ইকবাল, এসএসও এবং প্রধান, আদিবা আফরিন রিম বৈজ্ঞানিক কর্মকর্তা, মোঃ আনিসুর রহমান, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা সহ,
কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এলএসটিডি প্রকল্পের সহায়তায় কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া মাঠ পর্যায়ে আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন