নিউজ ডেস্ক
১৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

নবীনগর কেন্দ্রীয় কালীবাড়িতে দুঃসাহসিক চুরি,সনাতন ধর্মাবলম্বীদের ক্ষোভ!

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কোর্ট রোড এলাকার নবীনগর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে একটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৪ জুলাই) রাতের কোনো এক সময়ে মন্দিরের তালা ও দরজা ভেঙে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা মন্দির থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

​এই ঘটনার পর স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

​মন্দির কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে পূজা-অর্চনা শেষে মন্দির বন্ধ করে যার যার মতো বাড়ি চলে যান সংশ্লিষ্টরা। এরপর রাতের গভীর কোনো এক সময়ে দুর্বৃত্তরা মন্দিরের দরজার তালা ও গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে মন্দিরের দানবাক্স ভেঙে নগদ টাকা এবং প্রতিমা ও সিন্দুক থেকে মূল্যবান স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়।

​খবর পেয়ে শনিবার সকালে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে।

​এদিকে পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা। তারা দ্রুত চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে নবীনগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ছাত্র আন্দোলনের মুখে ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ: মোদি সরকারের ঐতিহাসিক পরাজয়

লাকসামে ৬ দিনেও ধরা পড়েনি ৩ শিশুকে যৌন নিপীড়নের মামলার আসামী মকবুল, গ্রেপ্তারের দাবিতে আগামীকাল মানববন্ধন, পুলিশ বলছে আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে!

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

নবীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২!

নবীনগরে মহেশ রোড গোবিন্দপুর এলাকায় ঝুঁকিপূর্ণ বিশাল গর্ত, বড় দুর্ঘটনার শঙ্কা!

নবীনগর কেন্দ্রীয় কালীবাড়িতে দুঃসাহসিক চুরি,সনাতন ধর্মাবলম্বীদের ক্ষোভ!

উত্তরায় ‘তুলিতে জুলাই” আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহজালালে থাইল্যান্ড থেকে পাচারকৃত ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

উত্তরায় ‘তুলিতে জুলাই” আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

ইটনায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১১

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচন পুলিশের নারী সদস্যদের

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৪

আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা ভেনেজুয়েলার

১৫

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৬

মন্ট্রিয়াল মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন সিনার, জকোভিচ

১৭

যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে ভলকার তুর্কের মেয়াদ বাড়ল

১৮

হাবিপ্রবি’তে ‘অমর একুশে’ ছাত্র হল নির্মাণ শুরু হতে যাচ্ছে

১৯

যুব দল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত –

২০