নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

ভাণ্ডারিয়ায় গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাইফুল ইসলাম

‎‎নিজস্ব প্রতিবেদক
‎মো. আছিফ মল্লিক

‎পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। সম্ভাব্য সভাপতি পদে তরুণ ছাত্রনেতা সাইফুল ইসলাম তৃণমূলের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আলোচনায় উঠে আসছেন।

‎জানা যায়, সাইফুল ইসলাম পূর্ববর্তী কমিটিতে ৭ নং গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় তিনি সংগঠনের বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে নেতাকর্মীদের আস্থা অর্জন করেন।

‎স্থানীয় নেতাকর্মীদের মতে, সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, দায়িত্বশীলতা এবং নেতৃত্বের গুণাবলির কারণে সভাপতি পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে সাইফুল ইসলাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাদের বিশ্বাস, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

‎এলাকার কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরাও নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সাংগঠনিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও কর্মীদের সঙ্গে সম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেছেন। স্থানীয় পর্যায়ে আলোচনায় সাইফুল ইসলামের নামও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

‎এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, “আমি সবসময় সংগঠনের একজন সাধারণ কর্মী হিসেবে দলের আদর্শ ও শৃঙ্খলা ধারণ করে কাজ করার চেষ্টা করেছি। দল যদি আমার ওপর আস্থা রেখে দায়িত্ব অর্পণ করে, তাহলে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।”

‎গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগ্রহ ও কৌতূহল বাড়ছে। নেতাকর্মীদের প্রত্যাশা, যোগ্য, সৎ ও কর্মীবান্ধব নেতৃত্বের মাধ্যমে সংগঠন আগামী দিনে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাণ্ডারিয়ায় গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাইফুল ইসলাম

ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হলো পবিত্র উল্টো রথযাত্রা

কিশোরগঞ্জ সদর ৭ নম্বর ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু

যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

২০২৬ বিশ্বকাপে স্পেনের বিশ্বজয়, এমবাপ্পের রেকর্ড আর রোনালদো-নেইমারের আবেগঘন বিদায়

সুনামগঞ্জের ডুবাইল জলমহালটি দখলের চেষ্টা, মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন।

HRCBM-এর ছয় মাসের মানবাধিকার প্রতিবেদন প্রকাশ ‘ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত’ দাবি সংস্থার

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্ট

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি; বরিশালের সভাপতি পলাশ, সম্পাদক শাহীন

লোকালয়ে বানরের উপদ্রব, সীমান্ত পেরিয়ে আসার ধারণা !

১০

শিক্ষার্থী বিক্ষোভে মুম্বাই পুলিশের হাতে আটক অভিনেত্রী আয়েশা খান, প্রশ্ন তুললেন—‘অপরাধটা কী ছিল

১১

পদত্যাগ করলে হবেনা পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের-

১২

তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা

১৩

দক্ষিণ ইউরোপে ইতিহাসের ভয়াবহ দাবদাহ: ফ্রান্স ও স্পেনে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ

১৪

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৫

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৬

দখলবাজ ড্যাফোডিল মান্নানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের স্থিতাবস্থা আদেশ অমান্যের অভিযোগ, দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর

১৭

দখলবাজ ড্যাফোডিল মান্নানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের স্থিতাবস্থা আদেশ অমান্যের অভিযোগ

১৮

শার্শার কাচ্চি ঘরে খিচুড়ির ভিতরে পাওয়া গেল (Millipeda ) কেন্নো!

১৯

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০