নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

অসাধু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড

সাধন সাহা জয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে জগৎবাজারে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযানে পূর্বের অপরাধ পুনরাবৃত্তি করায় এক অসাধু ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​জানা যায়, এর আগে গত ১ জুন ২০২৬ তারিখে জগৎবাজারের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রদর্শিত পরিমাণের চেয়ে কম তেল বিক্রির অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছিল এবং ভবিষ্যতে এই ধরনের তেল বিক্রি না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল।

​কিন্তু নির্দেশনা অমান্য করে গত ২১ জুলাই ২০২৬ তারিখে পুনরায় অভিযান পরিচালনাকালে তার প্রতিষ্ঠানে একই ধরনের কম পরিমাণের তেল পাওয়া যায়। পরবর্তীতে মাপজোখ করে দেখা যায়, প্রতিটি লিটারে প্রায় ৫০ থেকে ১০০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে।

​পূর্বে সতর্ক ও দণ্ডিত হওয়ার পরও একই অপরাধ পুনরায় করায় ভ্রাম্যমাণ আদালত কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(জ) ধার অনুযায়ী অপরাধীকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​অভিযানকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা প্রসিকিউশন প্রদান করেন। জনস্বার্থে বাজার মনিটরিং ও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রেজাউল করিম।

অসাধু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড

ওষুধ-প্রতিরোধী যক্ষ্মা নিরাময়ে দ্রুত শনাক্তকরণ ও পূর্ণাঙ্গ চিকিৎসাই মূল চাবিকাঠি: বিশেষজ্ঞগণ

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি হাসিনা কাঠামোকে টিকিয়ে রাখছে: মোংলায় হাসনাত আবদুল্লাহ

খুলনায় গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার; পরিচয় মিলল ইজিবাইক চালক রাজন হাওলাদারের

নবীনগরে আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিকে এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১০

নবীনগর কেন্দ্রীয় কবরস্থানের নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান

১১

অটোরিকশার ধাক্কায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেনি!

১২

নবীনগরে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান

১৩

যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার!

১৪

কের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী

১৫

মধুখালীতে বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল

১৬

আশুলিয়ায় চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, চালকের পর গ্রেপ্তার হেলপার

১৭

কোটালীপাড়ায় মামলার আসামী জেল হাজতে যাওয়ায় বাদীর বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৮

ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

১৯

নবীনগর আদালত পুকুরপাড়ের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন, বুধবার বাতিলের গুঞ্জন

২০