মোঃ মনির মন্ডল, সাভারঃ আশুলিয়ায় অভিযানে ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
এর আগে সোমবার রাতে আশুলিয়ার ধামসোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ সাব্বির সরকার (২৪), পিতা-মোঃ খোরশেদ সরকার, সাং-বগাবাড়ি, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ও মোঃ রাসেল (২৫), পিতা-মৃত চাঁন মিয়া, সাং-(সরলপাড়া) স্বল্প গ্রাম, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ধামসোনা এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় ১০০ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । যাহার মূল্য অনুমান ৩০ হাজার টাকা। আটককৃত আসামী সাব্বির সরকারের বিরুদ্ধে ১ টি ছিনতাই মামলা ও অপর আসামী রাসেলের বিরুদ্ধে ২ টি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন