গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ পরিচালিত বিশেষ অভিযানে গাজীপুর সদর থানাধীন দক্ষিণখান মধ্যপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত ১২ জুলাই ২০২৬, রবিবার রাত ৯:৫০ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ মিজানুর ইসলাম ও এসআই (নিরস্ত্র) মো: শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে। অভিযানে মোমেন ভূঁইয়ার মালিকানাধীন একটি টিনশেড ঘর থেকে চোলাই মদ ও তৈরির উপকরণ জব্দ করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৬ লক্ষ টাকা। অভিযানে যা যা উদ্ধার করা হয়েছে:
অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত অভিযুক্ত মো. কামরুজ্জামান মিরাজ (৩৩) ও মো. রুবেল মিয়া (৩৮) পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন