নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

​আনন্দঘন পরিবেশে লায়ন্স ১৯১৭ সালে ৭ই জুন প্রতিষ্টিত হয় জেলা ৩১৫বি১-এর নতুন গভর্নর ড. খন্দকার মাজহারুল

​ঢাকা, ১০ জুলাই: অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি১-এর নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহান।
​আজ (শুক্রবার) দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন ক্লাবের সদস্য ও লায়ন নেতৃবৃন্দ নবনিযুক্ত গভর্নরকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ বরণ ওয়ান দেন। পুরো অনুষ্ঠানজুড়ে লায়ন সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
​তারই ধারাবাহিকতায় নবনির্বাচিত গভর্নরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির একঝাঁক শীর্ষনেতা। আন্তর্জাতিক প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু এবং ভাইস-চেয়ারম্যান মোর্তজা আলম বুলবুল-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নতুন গভর্নরকে পুষ্পস্তবক অর্পণ করেন।
​এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাবের যুগ্ম মহাসচিব রমজান সরকার, প্রচার সম্পাদক শাহাবুল ইসলাম এবং বিশিষ্ট লায়ন ব্যক্তিত্ব লায়ন আশফাক চৌধুরী।
​শুভেচ্ছা বিনিময়কালে আন্তর্জাতিক প্রেসক্লাবের চেয়ারম্যান লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু বলেন, “ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহান সাহেবের দক্ষ নেতৃত্বে লায়ন্স জেলা ৩১৫বি১ মানবসেবায় আরও অনন্য উচ্চতায় পৌঁছাবে। আন্তর্জাতিক প্রেসক্লাব সবসময় লায়নিজমের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশে থাকবে।”
​নবাগত গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহান উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং জেলা ৩১৫বি১-এর সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থেকে নতুন গভর্নরকে শুভকামনা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত– পথ চলতি মানুষ বিপাকে।

নবীনগরে সাংবাদিকের বাড়িতে গভীর রাতে পুলিশি তল্লাশি ও প্রতিনিধি কাউসারের ওপর হামলা তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড়

ঝুঁকিপূর্ণ মেন রাস্তার কাজ শেষ না করতেই লাল কাপড়ের সংকেত!

আজ ১০ জুলাই: দেশ গড়ার প্রত্যয়ে পালিত হচ্ছে জাতীয় মূসক দিবস

​আনন্দঘন পরিবেশে লায়ন্স ১৯১৭ সালে ৭ই জুন প্রতিষ্টিত হয় জেলা ৩১৫বি১-এর নতুন গভর্নর ড. খন্দকার মাজহারুল

অধিকার রক্ষার অন্যতম সাংবিধানিক হাতিয়ার রিট

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারকে স্বাবলম্বী করবে কর্মসংস্থান ব্যাংক

পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত

মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স

কোটচাঁদপুরে গভীর রাতে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির তাণ্ডব: ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত ব্যবসায়ী।

১০

হাওলাতের টাকা চাইতে গিয়ে মোবাইল চুরির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১১

​দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে ভ্রমণ ভিসায় ভারতে যাত্রী পারাপার শুরু

১২

‎খুলনা জেলা কারাগার থেকে দেওয়াল টপকে হাজতি পলাতক

১৩

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

১৪

নিকলী থানা হাজতে মিলল আসামির ঝুলন্ত লাশ

১৫

সাতক্ষীরায় ৪৩৬ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার: র‍্যাবের বিশেষ অভিযান

১৬

“গ্রামের মাঝখানে মুরগির খামার, দুর্গন্ধ ও মাছির যন্ত্রণায় অতিষ্ঠ ৬-৭ শত পরিবার”

১৭

সুরের টানে দুই বাংলায় প্রশংসিত কবিয়াল রবিশংকর দে রুবেল

১৮

সভাপতি ছাদেকুল হক ছাদির! নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন এডহক কমিটিকে অভিনন্দন!

১৯

আশুলিয়া থেকে ২ পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার

২০