নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

নেত্রকোণায় ‘নজরুল বর্ষ’ উদ্বোধন: তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি শুরু

জেলা থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী দর্শন ও সাহিত্যকর্ম তৃণমূল থেকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে দেশব্যাপী ‘নজরুল বর্ষ ’র শুভ সূচনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে যুগান্তকারী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে আজ থেকে তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহী কবিই নন; তিনি সাম্য, তারুণ্য ও অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক। ময়মনসিংহের ত্রিশালে কবির প্রথম আগমনের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী জানান, স্থানটিকে পূর্ণাঙ্গ ‘নজরুল সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, নজরুলের সাহিত্যকর্ম কেবল বদ্ধ ঘরে সীমাবদ্ধ না রেখে ডিজিটাল আর্কাইভের মাধ্যমে তা আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সুধীসমাজ সরাসরি এ অনুষ্ঠনে সংযুক্ত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

নেত্রকোণা থেকে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাখেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি ডা. আনোয়ারুল হক।

এসময় উকিল মুন্সী, জালাল খাঁ ও বারী সিদ্দিকীর মতো অসংখ্য গুণী শিল্পীর স্মৃতিবিজড়িত এই জেলায় লোকজ সংস্কৃতি সংরক্ষণ ও গবেষণার জন্য একটি পূর্ণাঙ্গ ‘কালচারাল একাডেমি’ স্থাপনের জোর দাবি জানান তিনি।
বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বাসস’কে বলেন, নেত্রকোণায় স্বতন্ত্র কালচারাল একাডেমি স্থাপনের প্রস্তাবটি আনুষ্ঠানিক রেজল্যুশন আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নেত্রকোণায় আজ থেকে ৪ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে—আজ সন্ধ্যায় নেত্রকোণা পাবলিক হলে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩ জুলাই (শুক্রবার) বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোরদের জন্য তিনটি ভিন্ন গ্রুপে রচনা, আবৃত্তি, নজরুল সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা এবং ৪ জুলাই (শনিবার) বিকেল সাড়ে ৪টায় সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. নুরুজ্জামান, স্থানীয় সরকারের উপপরিচালক ও নেত্রকোণা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, পুলিশ সুপার মো.তরিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের টেকসই পেশাগত উন্নয়ন ব্যবস্থা গড়তে কাজ করছে ইউজিসি

বারবিকিউ শিখেই নতুন জীবনের স্বপ্ন চীনা তরুণদের

বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙ্গলেন কেন

কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান

নেত্রকোণায় ‘নজরুল বর্ষ’ উদ্বোধন: তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি শুরু

মাদক পাচার চক্র দমনে সহযোগিতা নিয়ে চিলি-উরুগুয়ের আলোচনা

টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়

শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত বিমান থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

‘খেলার ছলে শেখা’ কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

১০

আশুলিয়া ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক,প্রাইভেটকার জব্দ

১১

দুই বছরে পদার্পণ ও তৃতীয় বর্ষে ‘উজ্জ্বল বাংলাদেশ’-এর যাত্রা শুরু

১২

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

১৩

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু : নকল প্রতিরোধে সতর্ক প্রশাসন

১৪

আশুলিয়ায় আর্জেন্টিনার সমর্থকে ছুরিকাঘাতে হত্যার পর বালুচাপা দিল ব্রাজিল সাপোর্টার

১৫

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান

১৬

নাটোরে এইচএসসি পরীক্ষা শুরু

১৭

নওগাঁয় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সদর- ৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু

১৮

ব্রহ্মপুত্র অববাহিকায় নদ-নদীগুলোর পানির স্তর অনেকটা স্থিতিশীল

১৯

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ

২০