নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

আশুলিয়া ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক,প্রাইভেটকার জব্দ

সাভারঃ

 

আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. মাসুম (২২) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি গ্রামের মো. জামাল শেখের ছেলে মো. সোয়েব শেখ (২০)।

 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় মাদকের একটি বড় চালান লেনদেন হচ্ছে জানতে পারে। পরে নিরিবিলি এলাকায় অভিযান পরিচালনা করে দুজন মাদক ব্যবসায়ীকে ৪২ কেজি গাঁজাসহ আটক করে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে পাইকারিভাবে গাঁজা সংগ্রহ করে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য।

 

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চক্রের অন্যান্য সদস্য ও মাদকের উৎস শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান বজায় রাখা হবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত বিমান থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

‘খেলার ছলে শেখা’ কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

আশুলিয়া ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক,প্রাইভেটকার জব্দ

দুই বছরে পদার্পণ ও তৃতীয় বর্ষে ‘উজ্জ্বল বাংলাদেশ’-এর যাত্রা শুরু

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু : নকল প্রতিরোধে সতর্ক প্রশাসন

আশুলিয়ায় আর্জেন্টিনার সমর্থকে ছুরিকাঘাতে হত্যার পর বালুচাপা দিল ব্রাজিল সাপোর্টার

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান

নাটোরে এইচএসসি পরীক্ষা শুরু

১০

নওগাঁয় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সদর- ৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু

১১

ব্রহ্মপুত্র অববাহিকায় নদ-নদীগুলোর পানির স্তর অনেকটা স্থিতিশীল

১২

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ

১৩

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জেলা ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

১৪

আশুলিয়ায় ১০ লাখ টাকার হেরোইনসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

তথ্যমন্ত্রী কর্তৃক ‘প্রান্তিক কণ্ঠস্বর’ উদ্বোধন: আনসার-ভিডিপির জনসংযোগে নতুন যুগের সূচনা

১৬

লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ

১৭

অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান চট্টগ্রাম চেম্বারের

১৮

বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো

১৯

নতুন কুঁড়ি স্পোর্টসের ২য় আসর উপলক্ষে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০