নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

দুই বছরে পদার্পণ ও তৃতীয় বর্ষে ‘উজ্জ্বল বাংলাদেশ’-এর যাত্রা শুরু

সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

​বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে পথচলার দুই বছর পূর্ণ করল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ”।

আজ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ তারিখে পত্রিকাটি গৌরবের সঙ্গে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।

​প্রতিষ্ঠালগ্ন থেকেই “উজ্জ্বল বাংলাদেশ” দ্রুত ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে বিশেষ আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে।

সংবাদমাধ্যমটি নিয়মিতভাবে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, সমসাময়িক ঘটনা, শিক্ষা, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদন, অর্থনীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর তথ্য প্রকাশ করে আসছে।

​তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানটির সম্পাদক ও প্রকাশক মো: রাজিবুল করিম রোমিও এক শুভেচ্ছা বার্তায় পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “উজ্জ্বল বাংলাদেশের এই পথচলা সম্ভব হয়েছে আমাদের সম্মানিত পাঠক, শুভাকাঙ্ক্ষী, সংবাদকর্মী, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা এবং দেশের সর্বস্তরের মানুষের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতার কারণে।”

তিনি আরও যোগ করেন, আগামী দিনগুলোতেও সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা ধরে রাখতে তারা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।

​ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মো: রাজিবুল করিম রোমিও জানান, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে “উজ্জ্বল বাংলাদেশ”-কে দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের মূল লক্ষ্য।

​এই বিশেষ দিনে “উজ্জ্বল বাংলাদেশ” পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং সহযোগীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সেই সাথে ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার বজায় রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘খেলার ছলে শেখা’ কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

আশুলিয়া ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক,প্রাইভেটকার জব্দ

দুই বছরে পদার্পণ ও তৃতীয় বর্ষে ‘উজ্জ্বল বাংলাদেশ’-এর যাত্রা শুরু

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু : নকল প্রতিরোধে সতর্ক প্রশাসন

আশুলিয়ায় আর্জেন্টিনার সমর্থকে ছুরিকাঘাতে হত্যার পর বালুচাপা দিল ব্রাজিল সাপোর্টার

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান

নাটোরে এইচএসসি পরীক্ষা শুরু

নওগাঁয় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সদর- ৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু

১০

ব্রহ্মপুত্র অববাহিকায় নদ-নদীগুলোর পানির স্তর অনেকটা স্থিতিশীল

১১

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ

১২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জেলা ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

১৩

আশুলিয়ায় ১০ লাখ টাকার হেরোইনসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

তথ্যমন্ত্রী কর্তৃক ‘প্রান্তিক কণ্ঠস্বর’ উদ্বোধন: আনসার-ভিডিপির জনসংযোগে নতুন যুগের সূচনা

১৫

লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ

১৬

অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান চট্টগ্রাম চেম্বারের

১৭

বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো

১৮

নতুন কুঁড়ি স্পোর্টসের ২য় আসর উপলক্ষে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

সুনামগঞ্জের জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ

২০