
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ দিনব্যাপী মাদকবিরোধী কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে। আজ কর্মসূচির শেষদিনে রাজধানীর উত্তরা মুক্তমঞ্চে এক বিশাল সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। কর্মসূচির সমাপনী দিনে সংহতি ও একাত্মতা প্রকাশ করতে ঢাকা উত্তরের বিভিন্ন ওয়ার্ডের জামায়াত সমর্থিত সকল কাউন্সিলর প্রার্থীরা সশরীরে উপস্থিত ছিলেন।
’চলো বদলে দেই ঢাকা উত্তর’ স্লোগানে তরুণদের আহ্বান
”চলো বদলে দেই ঢাকা উত্তর” — এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বিশেষ লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন তরুণদের উদ্দেশ্যে এক উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ধূমপান ও মাদক কেবল অর্থ বা সময়ের অপচয় নয়, বরং এটি ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক ও শ্বাসকষ্টসহ নানা মরণব্যাধির প্রধান কারণ। ধূমপানের মতো মৃদু মাদকের হাত ধরেই তরুণরা একসময় পুরো দমে মাদকাসক্ত হয়ে পড়ে, যা তাদের পরিবার, সমাজ ও দেশ থেকে বিচ্ছিন্ন করে অন্ধকারে নিমজ্জিত করে। তিনি তরুণদের তামাক ও মাদক থেকে দূরে থাকার এবং বন্ধুদেরও সচেতন করার আহ্বান জানান।
এই মাদকবিরোধী আন্দোলনকে তৃণমূল ও তরুণদের মাঝে ছড়িয়ে দিতে একটি অভিনব সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ক্যাম্পেইনের সূচনা করা হয়েছে।
সমাপনী সমাবেশে উপস্থিত সকল কাউন্সিলর প্রার্থী মেয়র পদপ্রার্থীর এই মহৎ ও মানবিক উদ্যোগের সাথে আনুষ্ঠানিকভাবে একাত্মতা প্রকাশ করেন। তারা প্রত্যেকে নিজ নিজ ওয়ার্ডকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করার দৃঢ় শপথ নেন।
সমাবেশে আগত বক্তারা বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তারা যদি সুস্থ থেকে দেশের হাল ধরে, তবেই একটি সুন্দর আগামী বিনির্মাণ সম্ভব। জামায়াতের এই ৪ দিনব্যাপী কর্মসূচি ঢাকা উত্তরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন