নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাভারঃ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।

সোমবার (২২ জুন) বিকেলে সাভারের পাকিজা মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ছাত্রদল দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় রয়েছে।আন্দোলন-সংগ্রাম এবং ত্যাগের ইতিহাস ছাত্রদলের রয়েছে। সাভার-আশুলিয়ায় কোনো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে রাজপথে নামতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মী যাতে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ছাত্রদল সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থেকে তা প্রতিহত করবে।

সমাবেশে বক্তারা মঙ্গলবার (২৩ জুন) ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান কর্মসূচিরও ঘোষণা দেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পাকিজা মোড় থেকে শুরু হয়ে গেন্ডা ইউটার্ন এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাদকের বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ

নারায়ণগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ২টি ড্রেজার ও বাল্কহেড জব্দ

মেসিই বিশ্ব সেরা : এমবাপ্পে

বাজেটে স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা : নির্মাতারা

সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

সাতক্ষীরায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন

তথ্য ও সম্প্রচার খাতকে আধুনিকায়নে উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার : তথ্যমন্ত্রী

বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ : খনিজ সম্পদ মন্ত্রী

১০

গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি সার্বক্ষণিক কাজ করছে : তথ্যমন্ত্রী

১১

জয়পুরহাটে দিনব্যাপী ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত

১২

২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবে : ববি হাজ্জাজ

১৩

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে কয়েক শত স্কুল বন্ধ

১৪

নৌবাহিনীর ব্যবস্থাপনায় বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপিত

১৫

টাঙ্গাইলে যমুনা নদীতে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস

১৬

নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

১৭

পদত্যাগের ঘোষণা দিলেন স্টারমার

১৮

জাতীয় সংসদের অধিবেশন শুরু

১৯

বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

২০