মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধিঃ
“যেখানে ঘটনা সেখানে আমরা” বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রেরণে অঙ্গীকারাবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাব ১৪ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৩/৬) দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেবজুল বাহারের সভাপতিত্বে ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় সাহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ।
প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন আহাদ বলেন, সাংবাদিকরা হল সমাজের দর্পণ, তারাই পারেন সমাজের অবক্ষয়, জনদুর্ভোগ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে। মানুষের জনদুর্ভোগ ও সামাজিক অবক্ষয় তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং সাংবাদিকদের পাশে থাকার আশা ব্যক্ত করে তিনি আরো বলেন, নবীনগর উপজেলার অসহায়, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে সকলের সহযোগিতা চান। এছাড়াও তিনি নবীনগর উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হিসাবে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি দুবাই প্রবাসী রাকিবুল হাসান, সৈয়দ সজীব আহমেদ সোহাগ, সৈয়দ ফরহাদ হোসেন (তরুন)। বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য সহকারী অধ্যাপক একেএম হাবিবুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য কাউসার আলম ভূঁইয়া অপু, রত্না আক্তার, পারভেজ খান, সোহেল খান, রুহেল খান, আবুল কালাম, শাহেদ আহমেদ সৌরভ, লিটন মেম্বার,শাকিল আহমেদ ও আব্দুল হাদী প্রমুখ।
মন্তব্য করুন