নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

লালমোহনে মরণফাঁদ ‘ডাকবাংলো ব্রিজ’ ​অতিরিক্ত উচ্চতায় প্রতিনিয়ত দুর্ঘটনা

​লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে অতিরিক্ত উচ্চতা ও ত্রুটিপূর্ণ কাঠামোর কারণে ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে ওয়েস্টার্নপাড়া ডাকবাংলো ব্রিজ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, পঙ্গুত্ব বরণ করছেন পথচারীরা। এই ঝুঁকিপূর্ণ ব্রিজটির দ্রুত সংস্কার এবং নিরাপদ চলাচলের দাবিতে এবার ঐক্যবদ্ধ হয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

​ রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় ডাকবাংলো ব্রিজের ওপর ‘আমরা ওয়েস্টার্ন পাড়া এলাকাবাসী’র ব্যানারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘আর নয় দুর্ঘটনা, চাই নিরাপদ সেতু’ দাবিতে মুখরিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ স্কুল-মাদ্রাসার শত শত শিক্ষার্থী অংশ নেন।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সেতুটি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত উঁচু হওয়ায় দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। সেতুর অদূরেই দেশের অন্যতম বিদ্যাপীঠ ‘লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা’ অবস্থিত হওয়ায় প্রতিদিন হাজারো শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হতে হয়। পর্যাপ্ত নিরাপত্তা রেলিং ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় ইতোমধ্যে এখানে একাধিক বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

​মানববন্ধনে অনতিবিলম্বে ব্রিজটির উচ্চতা কমিয়ে জনবান্ধব ও নিরাপদ সেতুতে রূপান্তর করার জোর দাবি জানানো হয়। অন্যথায় আরও তীব্র ও শান্তিপূর্ণ আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

​কর্মসূচিতে বক্তব্য রাখেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোশারফ হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক, ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো: আমজাদ হোসেন আলম, ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আবুল বাশার সেলিম এবং ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যাপক মো: কামাল হোসেন শাহিন।

​এছাড়াও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কবির মিয়া, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নিয়াজ মাহমুদ, কাজী সাইফুল্লাহ, মাদ্রাসার অধ্যাপক মাওলানা ফিরোজ মাহমুদ ও সাংবাদিক শাহীন কুতুবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১১০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

উন্নত জাতের লাউ চাষ করে সফল দিনাজপুরের মিজানুর

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রথম Civil Aviation Master Plan-এর যাত্রা শুরু, বেবিচকের উদ্যোগে কর্মশালা

লালমোহনে মরণফাঁদ ‘ডাকবাংলো ব্রিজ’ ​অতিরিক্ত উচ্চতায় প্রতিনিয়ত দুর্ঘটনা

গ্রামবাসীকে স্বনির্ভর হওয়ার বার্তা দিচ্ছে টুটুল-পারভীনার স্বপ্নের খামার

মেহেরপুরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার

১০

উপ-সহকারী পরিচালকদের জন্য প্রথম সমন্বিত ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্স চালু করেছে বিবিটিএ

১১

বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিশিয়াকে বড় ব্যবধানে পরাজিত করেছে জাপান

১২

ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স

১৩

হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের

১৪

বিশ্ব বাবা দিবস আজ

১৫

সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস

১৬

ছন্দে ফিরেছে ব্রাজিল, তবে সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা

১৭

তুরাগে ১৪৮ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন গ্রেপ্তার

১৮

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম

২০