নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

উপ-সহকারী পরিচালকদের জন্য প্রথম সমন্বিত ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্স চালু করেছে বিবিটিএ

নবনিযুক্ত কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের পেশাগত ও ব্যক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপ-সহকারী পরিচালকদের জন্য প্রথমবারের মতো সমন্বিত ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্স চালু করেছে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ)।

আজ কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৪ জুন বিবিটিএ’র এ কে এন আহমেদ অডিটোরিয়ামে কোর্সটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।

অনুষ্ঠানে তিনি বলেন, একজন দক্ষ ও আদর্শ কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে গড়ে উঠতে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির ধারাবাহিক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি অন্য প্রশিক্ষণার্থী ও সহকর্মীদের ইতিবাচক গুণাবলি আত্মস্থ করে আত্মোন্নয়নের মাধ্যমে পেশাগত উৎকর্ষ সাধনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিটিএ’র নির্বাহী পরিচালক মো. ওবায়েদ উল্লা চৌধুরী।

সভাপতিত্ব করেন বিবিটিএর পরিচালক এবং ব্যাচ-১-এর প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরী।

ব্যস্ততা সত্ত্বেও নবীনদের উৎসাহদানে উপস্থিত থাকার জন্য ডেপুটি গভর্নর নূরুন নাহারকে ধন্যবাদ জানান মো. ওবায়েদ উল্লা চৌধুরী।

তিনি আরও বলেন, প্রথমবারের মতো উপ-সহকারী পরিচালকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে শারীরিক প্রশিক্ষণ কার্যক্রম এবং একাডেমিক বিষয়ে নতুন ধরনের কিছু মূল্যায়ন ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে ।

বিবিটিএ’র এই নির্বাহী পরিচালক জানান, এসব উদ্যোগ প্রশিক্ষণার্থীদের পেশাগত জ্ঞান ও দক্ষতার ধারাবাহিক মানোন্নয়নের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক হবে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রশিক্ষণার্থী ও বিবিটিএর অনুষদ সদস্যরা নিজেদের পরিচয় দেন।

স্বাগত বক্তব্যে প্রধান কোর্স সমন্বয়কারী ও অতিরিক্ত পরিচালক এ.বি.এম. আনিসুজ্জামান এবং সৈয়দ গোলাম শাহজাহান আলম কোর্সের বিভিন্ন দিক ও কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেন।

সমাপনী বক্তব্যে মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরী সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার

উপ-সহকারী পরিচালকদের জন্য প্রথম সমন্বিত ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্স চালু করেছে বিবিটিএ

বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিশিয়াকে বড় ব্যবধানে পরাজিত করেছে জাপান

ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স

হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের

বিশ্ব বাবা দিবস আজ

সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস

ছন্দে ফিরেছে ব্রাজিল, তবে সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা

১০

তুরাগে ১৪৮ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন গ্রেপ্তার

১১

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম

১৩

ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক

১৪

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৫

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান

১৭

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

১৮

গাজীপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণের উদ্বোধন

১৯

নীলফামারীতে বিপৎসীমার কাছে তিস্তার পানি

২০