মীম আক্তার :
তুরাগ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ৮০ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. সুজন ৩৫ কে গ্রেপ্তার করেছে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আমাদের দিকনির্দেশনায় এসআই মুহাইমিনুল ইসলাম লিমন, এএসআই মশিউল হক, এএসআই শাহিনুল বারী ও সঙ্গীয় ফোর্স ২০ জুন ২০২৬ রাত ১০টা ৩০ মিনিটে তুরাগ থানাধীন আহালিয়া মাঠের দক্ষিণ পাশে আঁখি জেনারেল স্টোরের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে আহালিয়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সুজন ৩৫ কে আটক করা হয়। দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ হাজার ৪০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৪ হাজার ৮০ টাকা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকামূলে জব্দ করা হয়।
থানা পুলিশ জানান,সিডিএমএস যাচাই করে জানা যায়, গ্রেপ্তারকৃত সুজনের বিরুদ্ধে তুরাগ থানাসহ বিভিন্ন থানায় আগে ৫টি মাদক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় তার বিরুদ্ধে তুরাগ থানায় মামলা নং-১৪, তারিখ ২১ জুন ২০২৬, ধারা ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন