নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বোর্ড অব গভর্নরস-এর ৪৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব বোর্ড অব গভর্নরস-এর চেয়ারম্যান, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বোর্ড অব গভর্নরস-এর কো-চেয়ারম্যান সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

সভায় দেশের মৎস্য গবেষণা কার্যক্রমের অগ্রগতি, আধুনিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং গবেষণা খাতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে বোর্ডের পক্ষ থেকে মৎস্য খাতের উন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাহানা, বিএফআরআই’র  মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বিএফআরআই’র পরিচালক ড. মো. লতিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের প্রথম Civil Aviation Master Plan-এর যাত্রা শুরু, বেবিচকের উদ্যোগে কর্মশালা

লালমোহনে মরণফাঁদ ‘ডাকবাংলো ব্রিজ’ ​অতিরিক্ত উচ্চতায় প্রতিনিয়ত দুর্ঘটনা

গ্রামবাসীকে স্বনির্ভর হওয়ার বার্তা দিচ্ছে টুটুল-পারভীনার স্বপ্নের খামার

মেহেরপুরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার

উপ-সহকারী পরিচালকদের জন্য প্রথম সমন্বিত ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্স চালু করেছে বিবিটিএ

বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিশিয়াকে বড় ব্যবধানে পরাজিত করেছে জাপান

ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স

১০

হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের

১১

বিশ্ব বাবা দিবস আজ

১২

সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস

১৩

ছন্দে ফিরেছে ব্রাজিল, তবে সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা

১৪

তুরাগে ১৪৮ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন গ্রেপ্তার

১৫

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম

১৭

ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক

১৮

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০