নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

নওগাঁর মান্দায় অভিযান: টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: রশিদুল হক জীবনঃ

নওগাঁর মান্দা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে ২০২৬) গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের হুলিবাড়ী গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মোছা: আখি বেগম (৩০) নামের এক নারীকে আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা একটি নিয়ন্ত্রিত মাদক হিসেবে বিবেচিত।

গ্রেফতারকৃত আখি বেগম হুলিবাড়ী গ্রামের বাসিন্দা এবং তার স্বামীর নাম মোঃ আনারুল ইসলাম বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ, যদিও বিস্তারিত তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। বিশেষ করে গ্রামাঞ্চলে মাদকের বিস্তার রোধে নজরদারি বাড়ানো হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, মাদক সরবরাহ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, এলাকায় মাঝে মাঝে গোপনে মাদক কেনাবেচার অভিযোগ ছিল। সাম্প্রতিক এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়বে বলে তারা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ

ডুমুরিয়ায় বোরো ধান সংগ্রহ শুরু

ব্রাজিলের লুলা বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন: হোয়াইট হাউস

নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন

২০ বছর অপেক্ষার পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

চরফ্যাশনে মাছ ধরা থেকে বিরত ৫০০ জেলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নওগাঁর মান্দায় অভিযান: টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেফতার

উজবেকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক চায় বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে দোকান চুরি: ল্যাপটপ ও পেনড্রাইভসহ ৪ জন গ্রেফতার

১০

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলেই ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১১

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল; বিএনপি মহাসচিবের শোক

১৩

হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা

১৪

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ

১৫

বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী

১৬

চিতলমারীতে বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ

১৭

কিশোরগঞ্জে কমছে নদ-নদীর পানি ; প্রাণ ফিরছে হাওরে

১৮

মধ্যপ্রাচ্য সংকট: ১০০ কোটি লিটারের জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

১৯

রুবিও-লাভরভ ফোনালাপ: ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে আলোচনা

২০