নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯নভেম্বর ) দুপুরে ভোক্তা অধিকার উপপরিচালক রংপুর বিভাগ জাহাঙ্গীর আলম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ডিমলা থানা পুলিশ মোবাইল কোর্টকে সহযোগিতা করেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ,বিএসটিআই অনুমোদন না থাকায় ও ভোক্তা অধিকার আইন না মানার দায়ে মায়ের দোয়া হোটেল মোঃ সোহরাব হোসেনকে ৬ হাজার,মেসার্স দত্ত মিষ্টান্ন ভাণ্ডার এন্ড ভ্যারাইটিস অমল দত্তকে ১২ হাজার, ভাই ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্ট জিয়াউর রহমান জিয়াকে ৫ হাজার, রোস্তম ভ্যারাইটিস স্টোর রোস্তম আলীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার উপপরিচালক ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করেন। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন