কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলাঃ ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম জসীম গতকাল বিকাল পাচটায় পোমগাঁও বাজারসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে গনসংযোগ করেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফখরুল ইসলাম জসীম বলেন,আমি ঝলম দক্ষিণ ইউনিয়ন থেকে ২০১৬ সালে ধানের শীষ প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছিলাম। ফ্যাসিষ্ট আওয়ামী লীগ কেন্দ্র দখল করে আমার বিজয় চিনিয়ে নিয়েছিল। তখন থেকেই ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার ইচ্ছা ও আকাঙ্খা আমার মাঝে কাজ করে আসছে। কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি মহোদয় আমাকে ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দলীয় ভাবে মনোনীত করলে আমি বিপুল পরিমান ভোটে জয়লাভ করে, এমপি মহোদয় কে এ ইউনিয়ন উপহার দিবো। এবং এমপি মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করব এবং দক্ষিণ ইউনিয়েন কে একটি আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো, ইউনিয়নে কোন মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ এর স্থান হবে না, আমি এমপি মহোদয়ের দিকনির্দেশন অনুসারে যেভাবে কাজ করলে ইউনিয়ন আধুনিক ও উন্নত হবে এবং সকল নাগরিক সুবিধা পেতে পারে সে দিকে লক্ষ্য রেখে কাজ করব । পরিশেষে আমি বলতে চাই আমার গনসংযোগে সাধারণ মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছি যা আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে সাহস যোগাচ্ছে।আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা
মন্তব্য করুন