নিউজ ডেস্ক
১৯ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত

ফরিদপুরের মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও আলোচনা পূর্বে এক র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা চত্বর হতে ঢাকা খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
৮ নভেম্বর রবিবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা অডিটোরিয়াল হলরুমে প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার লাকি আক্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।
সভায় সমবায়ের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকনের পরিচালনায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা সহ অন্যান্যরা।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী,সমবায়ী,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রমজান আলী
মধুখালী, ফরিদপুর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজপথেই সব ষড়যন্ত্র মোকাবিলার বার্তা তারেক রহমানের, শেখ হাসিনার ফেরা নিয়েও আলোচনা

১

হলিউডকেও চ্যালেঞ্জ জানাচ্ছে রণবীরের ‘রামায়ণ’, চোখধাঁধানো দৃশ্য আর মহাযুদ্ধের চমক

২

৪৫৭ হত্যা মামলাসহ শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, ট্রাইব্যুনালে বিচারাধীন আরও ছয়

৩

বনানী কবরস্থানে কবর সংরক্ষণে ফি এক কোটি টাকা, ২৫ বছরে দেড় কোটি

৪

ফার্মগেটে চলন্ত বাসে দাউ দাউ আগুন, ধোঁয়ায় আতঙ্ক মেট্রোরেল স্টেশনে

৫

যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১

৬

সুনামগঞ্জের ষোলঘরস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশানঘাটে দু”দিনব্যাপী কালীমাতার পূজার্চ্চনা ও মোমবাতি প্রজ্বলন ও মহাপ্রসাদ বিতরণ সম্পন্ন হয়েছে     

৭

দীপাবলিতে কারিনার রাজকীয় সাজে ২০০ বছরের ঐতিহ্য, মাথায় সাইফের বিয়ের সেই কলগি

৮

দিরাই প্রতিদিন নামে এক অনিব্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ 

৯

দ্বিতীয় বিয়ের বিরোধে ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

১০

ডিমলায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

১১

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত আরেকটি ককটেল

১২

সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল

১৩

মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফখরুল ইসলাম জসীম’র গনসংযোগ

১৪

এক জমিতে ফল-সবজি উৎপাদন করে, ৭ লাখ টাকা বছরে আয়।

১৫

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

১৭

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত

১৮

নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ২

১৯

যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২

২০