নিউজ ডেস্ক
১৯ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার আলিয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর থানার বাছামুড়া (ওয়াসাল্লাম) গ্রামের আমির হোসেনের মেয়ে। তাঁর মায়ের নাম রত্না আক্তার। তিনি নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে নানাবাড়িতে বসবাস করে পড়াশোনা করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে আলিয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমাইয়া আক্তারসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোটরসাইকেলচালক খোকন মিয়াও গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে নবীনগর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। পুলিশ নিহতের পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

এদিকে কলেজছাত্রী সুমাইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সহপাঠী ও পরিচিতজনেরাও তাঁকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে আসেন।
এলাকাবাসীর অভিযোগ, সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল এবং চালকদের অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাঁদের মতে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

একজন সম্ভাবনাময় কলেজছাত্রীর এমন আকস্মিক মৃত্যুতে নবীনগরজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজপথেই সব ষড়যন্ত্র মোকাবিলার বার্তা তারেক রহমানের, শেখ হাসিনার ফেরা নিয়েও আলোচনা

১

হলিউডকেও চ্যালেঞ্জ জানাচ্ছে রণবীরের ‘রামায়ণ’, চোখধাঁধানো দৃশ্য আর মহাযুদ্ধের চমক

২

৪৫৭ হত্যা মামলাসহ শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, ট্রাইব্যুনালে বিচারাধীন আরও ছয়

৩

বনানী কবরস্থানে কবর সংরক্ষণে ফি এক কোটি টাকা, ২৫ বছরে দেড় কোটি

৪

ফার্মগেটে চলন্ত বাসে দাউ দাউ আগুন, ধোঁয়ায় আতঙ্ক মেট্রোরেল স্টেশনে

৫

যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১

৬

সুনামগঞ্জের ষোলঘরস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশানঘাটে দু”দিনব্যাপী কালীমাতার পূজার্চ্চনা ও মোমবাতি প্রজ্বলন ও মহাপ্রসাদ বিতরণ সম্পন্ন হয়েছে     

৭

দীপাবলিতে কারিনার রাজকীয় সাজে ২০০ বছরের ঐতিহ্য, মাথায় সাইফের বিয়ের সেই কলগি

৮

দিরাই প্রতিদিন নামে এক অনিব্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ 

৯

দ্বিতীয় বিয়ের বিরোধে ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

১০

ডিমলায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

১১

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত আরেকটি ককটেল

১২

সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল

১৩

মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফখরুল ইসলাম জসীম’র গনসংযোগ

১৪

এক জমিতে ফল-সবজি উৎপাদন করে, ৭ লাখ টাকা বছরে আয়।

১৫

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

১৭

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত

১৮

নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ২

১৯

যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২

২০