নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

তৃতীয় দিনে পুরুষ একক ও দ্বৈতে দারুণ লড়াই

 বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চলছে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬’। প্রতিযোগিতার তৃতীয় দিনে আজ রোববার পুরুষ একক ও দ্বৈত ইভেন্টে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে শাটলাররা নিজেদের সেরাটা দিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন।

আজ পুরুষ এককের ম্যাচে সিলেট জেলার মো. আব্দুল হামিদ লোকমান ২১-৯, ২১-১৪ পয়েন্টে ফেনী জেলার তীর্থঙ্কর হালদারকে পরাজিত করেন। বরগুনা জেলার আশিকুর রহমান অর্ণবকে ২১-১১, ২১-১০ পয়েন্টে হারিয়েছেন বাংলাদেশ আনসারের মোস্তাফিজুর রহমান। এছাড়া কুমিল্লা জেলার সুলতান আহমেদ ২১-১৭, ২১-১৮ পয়েন্টে রাজশাহী জেলার আসাদুজ্জামান আল গালিব মারুফকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর এস এস এম সিফাত উল্লাহ ২১-১৩, ২১-১৩ পয়েন্টে বিকেএসপির মাহিদ খানকে পরাজিত করে জয় তুলে নেন।

অন্যদিকে পুরুষ দ্বৈত ইভেন্টের লড়াইগুলোও ছিল বেশ আকর্ষণীয়। রংপুর জেলার মেহফুজ ও পলাশ জুটিকে ২১-৮, ২১-১৫ পয়েন্টে হারিয়েছেন কিশোরগঞ্জ জেলার মাহমুদুল হক তাহসিন ও আসাদুজ্জামান নূর তামিম জুটি।

হবিগঞ্জ জেলার ইমন ও স্বপন ২১-৯, ২১-১০ পয়েন্টে ঢাকা জেলার মো: সাজিদ হোসেন ও সাদ আব্দুল্লাহকে হারিয়ে জয় পান। বরগুনা জেলার আশিকুর রহমান অর্ণব ও কায়েস মাহমুদ জুটি ২১-৮, ২১-১১ পয়েন্টে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুমন্ত সিংহ ও ইয়াকুব শেখকে পরাজিত করেন।

শেরপুর জেলার মো: নাহিদ মিয়া ও মো: নজরুল ইসলাম বিজয় ২১-১৫, ১৮-২১, ২১-১০ পয়েন্টে বাগেরহাট জেলার খন্দকার রিয়াদ ও শেখ মো: গালিবের বিপক্ষে জয়লাভ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো: তামিজিদ ইসলাম ও ইয়ামিন হোসেন তামিম ১৭-২১, ২৪-২২, ২১-১৭ পয়েন্টে ফেনী জেলার জাকরিয়া ও শাহরিয়ার হাজারীকে পরাজিত করেন। এছাড়া বাংলাদেশ পুলিশের গোলাম রসুল আবির ও মো: নাঈম হোসেন জুটি ২১-১৭, ২১-১৬ পয়েন্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মো: সোহান উদ্দিন ও শেখ শাহরিয়ার জয়কে পরাজিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অহিংসা, শান্তি ও মৈত্রীর বাণী নিয়ে চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

১

তৃতীয় দিনে পুরুষ একক ও দ্বৈতে দারুণ লড়াই

২

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই ব্যাটিং কোচের দায়িত্ব হারালেন আশরাফুল, দায়িত্বে সালাহউদ্দিন

৩

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে: চিফ হুইপ

৪

মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

৫

সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, পর্যটকপ্রতি দিতে হবে ১০০ টাকা

৬

বিশ্বশান্তি ও মানবসেবায় লাল-সবুজের পতাকা উজ্জ্বল করছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা

৭

মনোহরগঞ্জ উপজেলার জাতীয় নাগরিক পার্টির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

এই মুহূর্তে ব্যাংকিং লেনদেনে কোনো ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক

৯

পুলিশকে মানবিক ও বন্ধুসুলভ করতে সকলের সহযোগিতা প্রয়োজন

১০

কুয়াকাটা সৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১১

সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

১২

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশন; প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করল হুইল চেয়ার.

১৩

বীরগঞ্জের ‘মনিরা’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যু.

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম বন্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৫

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে হেনরি

১৬

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল দুই ব্যক্তির

১৭

আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

১৮

বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা

১৯

মনোহরগঞ্জের ঝলম উওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল হাইর গণসংযোগ

২০