নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

বীরগঞ্জের ‘মনিরা’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যু.

মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর বীরগঞ্জের মেধাবী শিক্ষার্থী মনিরার স্বপ্ন থমকে গেল সড়কে, শোকে স্তব্ধ স্বজনসহ এলকার মানুষ।

যে মেয়েকে নিয়ে বাবা-মা দেখেছিলো হাজারো স্বপ্ন, যে মেয়ের বদৌলতে পাল্টে যেতে পারত একটি পরিবারের ভাগ্য, সেই প্রিয় সন্তানের জীবন অকালেই ঝরে গেল সড়ক দুর্ঘটনায়, পথেই হারালো প্রান।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের মকবুল ইসলাম ও রুখসানা দম্পতির আদরের মেধাবী মেয়ে ছিল মনিরা আক্তার।

বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে নিজের মেধা ও পরিশ্রমে এগিয়ে যাচ্ছিলো মেয়েটি।

সে সিলেট হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উচ্চ শিক্ষার পথে ছিল তার যাত্রা।

কিন্তু পুজার ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে গতকালের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেট-ব্রাক্ষ্মনবাড়িয়া সড়কে থেমে গেল তাঁর পথচলা, নিভে গেল পরিবারের কাংখিত স্বপ্ন। মারা গেল মনিরা আক্তার।

মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা-মা, আত্মীয় স্বজন ও পুরো এলাকাবাসী।

একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের অপূরণীয় ক্ষতি, তাই শোকাহত সমগ্র উপজেলা।

২৫ অক্টোবর রবিবার দুপুরের পর তার লাশ বহনকারী এ্যাম্বুলেন্সটি গ্রামের বাড়ীতে পৌছামাত্র হৃদয় বিদারক দৃশ্যের অবতারা হয়।

বিকালে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশকে মানবিক ও বন্ধুসুলভ করতে সকলের সহযোগিতা প্রয়োজন

১

কুয়াকাটা সৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

২

সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

৩

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশন; প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করল হুইল চেয়ার.

৪

বীরগঞ্জের ‘মনিরা’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যু.

৫

নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম বন্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

৬

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে হেনরি

৭

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল দুই ব্যক্তির

৮

আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

৯

বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা

১০

মনোহরগঞ্জের ঝলম উওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল হাইর গণসংযোগ

১১

বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা

১২

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

১৩

মহাকাশে প্রথম সবুজ নক্ষত্রের সন্ধান, বিজ্ঞানীদের বিস্মিত করল নতুন আবিষ্কার

১৪

গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলা খাল পুনরুদ্ধার

১৫

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত

১৬

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

১৭

এসকে এন্টারপ্রাইজ ও মা হোমিও হল এর উদ্যোগে হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৮

ভুয়া নিউজ প্রচারের দায়ে সৌদি প্রবাসী সেলিম রানা সহ সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে অভিযোগ

১৯

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

২০