নিউজ ডেস্ক
৪২ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

কুয়াকাটা সৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষ হওয়ার পর সমুদ্রসৈকতের পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ রোববার বেলা ১১টায় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে কুয়াকাটা সমুদ্রসৈকতে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে পটুয়াখালী জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় সৈকতের বিভিন্ন স্থানে পড়ে থাকা বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়।

সম্প্রতি আয়োজিত পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে কুয়াকাটায় বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে। উৎসব শেষে সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখা, বর্জ্য অপসারণ এবং পরিবেশদূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয় বলে আয়োজকেরা জানান।

এ অভিযানে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন হাওলাদার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ, সদস্যসচিব নেছার উদ্দিন হাওলাদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

অভিযান শেষে মো. আমানউল্লাহ আমান বলেন, কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এ সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পর্যটকেরা যাতে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের এ উদ্যোগ।

তিনি বলেন, সৈকতের পরিচ্ছন্নতা রক্ষার কার্যক্রম যেন শুধু এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থাকে। এ লক্ষ্যে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি সপ্তাহে অন্তত এক দিন সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

আমানউল্লাহ আমান পর্যটনকেন্দ্রের পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ধরে রাখতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বিষয়ে সবার সচেতনতা জরুরি।

এ সময় তিনি সৈকতে যত্রতত্র প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলার জন্য পর্যটকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশকে মানবিক ও বন্ধুসুলভ করতে সকলের সহযোগিতা প্রয়োজন

১

কুয়াকাটা সৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

২

সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

৩

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশন; প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করল হুইল চেয়ার.

৪

বীরগঞ্জের ‘মনিরা’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যু.

৫

নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম বন্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

৬

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে হেনরি

৭

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল দুই ব্যক্তির

৮

আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

৯

বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা

১০

মনোহরগঞ্জের ঝলম উওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল হাইর গণসংযোগ

১১

বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা

১২

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

১৩

মহাকাশে প্রথম সবুজ নক্ষত্রের সন্ধান, বিজ্ঞানীদের বিস্মিত করল নতুন আবিষ্কার

১৪

গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলা খাল পুনরুদ্ধার

১৫

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত

১৬

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

১৭

এসকে এন্টারপ্রাইজ ও মা হোমিও হল এর উদ্যোগে হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৮

ভুয়া নিউজ প্রচারের দায়ে সৌদি প্রবাসী সেলিম রানা সহ সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে অভিযোগ

১৯

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

২০