নিউজ ডেস্ক
১২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেল সহ চোরা চালানকারী গ্রে/প্তার

তরিকুল ইসলাম:
বিশেষ প্রতিনিধি:

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৯০ গ্রাম ওজন (১৮০ ভরি) ওজনের ১৮টি স্বর্ণের বার এবং একটি মোটরসাইকেলসহ মোঃ আলাউদ্দীন (৫২) নামের এক চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ ২১ অক্টোবর ২০২৬, বুধবার সকাল ১০:৩০ ঘটিকায় শার্শা থানাধীন খাজুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল, যশোর) জনাব মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শামিনুল হক এবং এসআই (নিঃ) শেখ মোঃ জাহিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি বিশেষ চৌকস টিম নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান গ্রামস্থ ‘প্রাইম ব্রিকস্’ নামক ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে মোঃ আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুইজন অজ্ঞাতনামা আসামী সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আটক আসামির হেফাজতে থাকা তল্লাশি চালিয়ে ১৮টি স্বর্ণের বার ও চোরাচাল কাজে ব্যবহৃত একটি সুজুকী মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি শার্শার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে মোঃ আলাউদ্দীন (৫২)।

শার্শা থানা সূত্রে জানা গেছে, উক্ত ঘটনায় বিশেষ ক্ষমতা আইন/চোরাচালান আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা অপর ২ জন আসামির নাম-ঠিকানা সংগ্রহ ও তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় হালিমার হত্যাকান্ডের অভিযোগে গ্রেফতার – ৪

১

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগাম জানত না দূতাবাস, গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

২

পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃ/ত্যু

৩

বাঁচা-মরার ম্যাচেও ব্যাটিং বিপর্যয়, ৬ রানেই ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

৪

শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেল সহ চোরা চালানকারী গ্রে/প্তার

৫

ব্যাটে ফিফটি, বলে ৬ উইকেট—মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে উড়িয়ে দিল পাকিস্তান

৬

বীরগঞ্জে পুজারী, দর্শনার্থীসহ দুর্গাপূজার নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় চেয়ারম্যানগন

৭

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে মিশিগানে প্রতিবেশীদের মধ্যেও তীব্র রাজনৈতিক বিভাজন

৮

সরকার বিরোধীরা আবোল-তাবোল বলছে : খোকন তালুকদার এমপি

৯

মনোহরগঞ্জের হাটিরপাড় প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে মিনিবার ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

যশোরের শার্শায় প্রকাশ্যে পি/স্তল প্রদর্শনের অভি/যোগ, এলাকায় আ/তঙ্ক থা/নায় জিডি

১১

টঙ্গী বাজার মন্দিরে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দ, শারদীয় শুভেচ্ছা বিনিময়

১২

শোভাবর্ধনে ‘আই লাভ ইউ মধুখালী’ উদ্বোধন

১৩

মৃত্যুদণ্ডের আগের সন্ধ্যায় বাবার সঙ্গে শেষ কথা, সুইটির মরদেহ ফেরত চান মা

১৪

নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

১৫

মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ,সরজমিনে এমপি মান্নান!

১৬

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর

১৭

ডিমলায় পূজামণ্ডপে বিএনপি নেতারা, দিলেন আর্থিক অনুদান

১৮

রাষ্ট্রপতির অনুমোদনে কার্যকর ইশরাকের পদত্যাগ, প্রজ্ঞাপন জারি

১৯

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন গৌরনদীর আধুনা গ্রামের মসজিদ ও মন্দির

২০