নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

গাইবান্ধায় নাগরিক প্লাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক মতবিনিময় সভা

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার:

জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার নাগরিক প্লাটফর্ম ও জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) গাইবান্ধা জেলার আঞ্জুমান মুফিদুল ইসলাম সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডেমক্রেসিওয়াচের ফেসিং প্রকল্পের আয়োজনে এবং জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত সভায় কানাডিয়ান হাই কমিশন ও সুইজারল্যান্ড দূতাবাস আর্থিক সহযোগিতা প্রদান করে।

গাইবান্ধা জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোঃ খলিলুর রহমান সভার উদ্বোধন ঘোষণা করেন এবং এর সফলতা কামনা করেন।

সভায় ডেমক্রেসিওয়াচের ক্যাপাসিটি অ্যান্ড আউটরিচ কো-অর্ডিনেটর মোঃ আব্দুস সেলিম একটি প্রেজেন্টেশনের মাধ্যমে গাইবান্ধা জেলায় নারী ও শিশু নির্যাতনের সার্বিক চিত্র তুলে ধরেন। এ সময় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় নাগরিক সম্পৃক্ততার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সভায় ডেমক্রেসিওয়াচের জেলা কর্মসূচি সমন্বয়কারী, সিনিয়র প্রোগ্রাম অফিসার, ছিন্নমূল মহিলা সমিতির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ মাসুদুন্নবী লিপন, ডিআরডিও মোঃ শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হুমায়ুন কবিরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সহযোগী সংস্থা হিসেবে গাইবান্ধা জেলায় ডেমক্রেসিওয়াচের সঙ্গে যৌথভাবে ফেসিং প্রকল্প বাস্তবায়ন করছে সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানগুলো।

মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা নারীর প্রতি সহিংসতা দূরীকরণ, বাল্যবিবাহ বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যন্তর মন্তরে যাওয়ার পথে রাহুল-প্রিয়াঙ্কাদের বাধা, দিল্লিতে ফের উত্তেজনা

১

শিক্ষার্থী হাত হারানোর পর স্টান গ্রেনেড ব্যবহার স্থগিত করল ফ্রান্স

২

বিসিবির কেন্দ্রীয় চুক্তি ছাড়ার কথা ভাবছেন নাহিদ-হাসানসহ একাধিক ক্রিকেটার

৩

পুতিনের জন্মদিনে ইউক্রেনে ভয়াবহ হামলা, আবাসিক ভবন ধ্বংস

৪

অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল মানুষের জীবনে পৌঁছে দিতে চান আনোয়ার

৫

জাদুকর’ থেকে প্রেম-বিয়ে, এবার আলাদা পথে প্রীতম–শেহতাজ

৬

তিন সিটির সড়ক-ড্রেনেজ উন্নয়নে ৫ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ

৭

ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

৮

গাইবান্ধায় নাগরিক প্লাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক মতবিনিময় সভা

৯

প্রিয় নায়ককে’ চিঠিতে যা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

১০

চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন বিশেষ অভিযান

১১

আশুলিয়ায় রাষ্ট্রপতির স্বাক্ষর-সিল জাল করে মাদ্রাসা কমিটি অনুমোদনের চেষ্টা, গ্রেপ্তার ২

১২

হুতির ক্ষেপণাস্ত্র ভূপাতিত সৌদি জোটের

১৩

নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট

১৪

আশুলিয়ায় এসআরবি’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১৫

ভুয়া ডাক্তার আখ্যা দেওয়ার প্রতিবাদে লাকসামে সংবাদ সম্মেলন

১৬

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা কাটা গাড়ি ও ৫টি ট্রাক জব্দ

১৭

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

১৮

বীরগঞ্জে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী__আক্কাস আলী.

১৯

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের

২০