নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, এমডির নির্দেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়ে প্রবেশের অনুমতি না পেয়ে ফিরে আসছেন সাংবাদিকরা। বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দিই।’ এ সময় তিনি সাংবাদিকদের ২দিন অপেক্ষা করার অনুরোধ জানান।

সকাল থেকে বলাকার ফটকে যাওয়া কয়েকজন সাংবাদিক জানান, তথ্য সংগ্রহের জন্য প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাঁদের জানিয়ে দেন, ভেতরে যাওয়ার অনুমতি নেই। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা কিংবা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে না পেরেই তাঁদের ফিরে আসতে হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকরা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এভাবে প্রবেশে বাধা দেওয়া অযৌক্তিক। তাঁরা এ ঘটনার নিন্দা জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে বিমানের এমডি কাইজার সোহেল আহমেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইলে খুদেবার্তা পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাড়া মেলেনি।

কী কারণে সাংবাদিকদের প্রবেশে দুই দিনের এই অলিখিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, এমডির নির্দেশ

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে?

২

কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

৩

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

৪

যুদ্ধক্লান্ত উত্তর ইসরাইলিরা নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রতি সমর্থন পুনর্বিবেচনা করছেন

৫

বিদ্যুৎ, অর্থ ও জলবায়ু সংকট: কপ-৩১ সম্মেলনের আলোচনায় যা থাকছে

৬

পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রে/প্তার

৭

রিয়াদ বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলার দাবি হুথিদের

৮

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

৯

মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ কী, জানালেন আরিফিন শুভ

১২

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৩

নোবেল জয় : সাফল্যের একুশ শতক

১৪

পিতা-পুত্রের নোবেল জয়ের অনন্য রেকর্ড

১৫

জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৬

মামলা-কারাভোগ ও নির্যাতনের দীর্ঘ পথ পেরিয়ে উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৭

সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৮

রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৯

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

২০